কনকাশন আর চোটের কোপ ব্ল্যাকক্যাপস শিবিরে! টিম ইন্ডিয়াকে হারাতে জোড়া ম্যাচে একঝাঁক নতুন মুখ

ভারতের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটি ম্যাচ হেরে বেশ কোণঠাসা অবস্থায় পড়েছে আয়োজক নিউজিল্যান্ড দল। সিরিজে টিকিয়া থাকা এবং ঘুরে দাঁড়ানোর কঠিন লক্ষ্য নিয়ে আগামী দুটি ওয়ানডে ম্যাচের জন্য নিজেদের স্কোয়াডে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে ব্ল্যাক ক্যাপস শিবির। আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডে এবং শুক্রবার (১৩ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে চতুর্থ ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে কিউইরা।
দ্বিতীয় ওয়ানডে চলাকালীন মাথায় আঘাত পেয়ে কনকাশনের শিকার হন পেসার ব্লেয়ার টিকনার। তাঁর স্ক্যান রিপোর্ট পরিষ্কার আসলেও আইসিসির বাধ্যতামূলক ৭ দিনের বিশ্রামের নিয়মের কারণে তিনি আগামী দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর স্থানে স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে ফাস্ট বোলার ক্রিস্টিয়ান ক্লার্ককে। এছাড়া চোটের কারণে দলের বাইরে পেসার লকি ফারগুসন। চোট কাটিয়ে চতুর্থ ওয়ানডেতে ফিরছেন পেসার ম্যাট হেনরি। টেস্ট সিরিজের প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা থাকলেও হেনরি ও কাইল জেমিসন দলের প্রয়োজনে চতুর্থ ম্যাচ পর্যন্ত স্কোয়াডেই থাকছেন। তবে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য বুধবারই ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা দেবেন টম ল্যাথাম, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসরা।
৩য় ওয়ানডের নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়াং।
৪র্থ ওয়ানডের নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, মিচ হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, নিক কেলি, টিম সাইফার্ট, উইল ইয়াং।