৭৯০০mAh ব্যাটারির দানবীয় পাওয়ার! তাক লাগাতে ভারতে এল পোকোর নতুন ৫জি ফোন

স্মার্টফোন বাজারে বড় চমক দিয়ে নতুন ডিভাইস নিয়ে হাজির হলো পোকো। সংস্থাটি ভারতে তাদের এম সিরিজ সম্প্রসারণ করে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল নতুন Poco M8x 5G। শক্তিশালী ব্যাটারি এবং বাজেট-বান্ধব ফিচারের এই ফোনটি ইতিমধ্যেই টেক প্রেমীদের নজর কেড়েছে। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল ৭,৯০০mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলে দীর্ঘ সময় ব্যাকআপ দিতে সক্ষম।
Poco M8x 5G-এর বেস ভ্যারিয়েন্টের (৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ) দাম শুরু হচ্ছে ২০,২৯৯ টাকা থেকে। অন্যদিকে, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফার হিসেবে ব্যাংক ডিসকাউন্টে মিলছে ২,০০০ টাকার ছাড়। আগামী ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টে এই ফোনের প্রথম সেল শুরু হবে। ফোনটি পাওয়া যাবে কালো, নীল এবং স্টাইলিশ ভেগান লেদার ফিনিশযুক্ত লেদার গ্রিন রঙে।
ফিচারের দিক থেকে ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে এবং ১২০Hz রিফ্রেশ রেট, যা স্ক্রোলিংকে করবে অত্যন্ত মসৃণ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর। ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সব ছাপিয়ে এর ৭,৯০০mAh ব্যাটারি এবং ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্টই ফোনটিকে বাজারের অন্যান্য প্রতিদ্বন্দীদের চেয়ে অনেকটাই এগিয়ে রেখেছে।