৫১% বাড়বে ফোনের স্পিড! অ্যাপ খুলতেই চমকে যাবেন, বদলে গেল অপো এফ৩৫-এর চেহারা

সম্প্রতি বাজারে আসা Oppo F35 এবং Oppo F35 Pro 5G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এল দুর্দান্ত খবর! অপো অফিশিয়ালি ঘোষণা করেছে যে, F35 সিরিজের ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড ১৭ (Android 17) ভিত্তিক নতুন ‘ColorOS 17’ আপডেট রোলআউট করা শুরু হয়েছে। এই নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা ফোনে পাবেন দারুণ সিস্টেম অ্যানিমেশন, সুপারফাস্ট স্পিড এবং একগুচ্ছ অত্যাধুনিক এআই (AI) সুবিধা। নতুন কালারওএস ১৭-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘ল্যামিনার ফ্লো ইঞ্জিন’ (Laminar Flow Engine)। কোম্পানির দাবি, এই বিশ্বমানের প্রযুক্তির কারণে অ্যাপ খোলার স্টেবিলিটি ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, আগের ColorOS 16-এর তুলনায় গ্যালারির ছবি (Gallery Thumbnails) লোড হওয়ার গতি একলাফে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। পাশাপাশি এতে যুক্ত হয়েছে ‘ColorOS Smoothness Boost’ প্রযুক্তি, যা ভারী ব্রাউজিং, মাল্টিটাস্কিং কিংবা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করার সময় পারফরম্যান্স একদম মাখনের মতো মসৃণ রাখবে।নিরাপত্তার ক্ষেত্রেও এই আপডেট এনেছে বিশাল পরিবর্তন। এতে যোগ করা হয়েছে ‘এআই কল গার্ড’ (AI Call Guard) ফিচার, যা অডিও বা ভিডিও কলের সময় কোনো কৃত্রিম কন্ঠস্বর (Synthetic Voices) বা ফেস-সোয়াপিং প্রতারণা (AI-Manipulated Faces) শনাক্ত করে ইউজারকে আগেভাগেই অ্যালার্ট করে দেবে। এর সাথে ইউজারের ব্যক্তিগত ডেটা সর্বোচ্চ সুরক্ষিত রাখতে দেওয়া হয়েছে ‘প্রাইভেট কম্পিউটিং ক্লাউড’ সুবিধা।উল্লেখ্য, Oppo F35 Pro 5G ফোনটি প্রিমিয়াম ক্যাটাগরির ফিচারে ঠাসা। এতে রয়েছে ৬.৭৮-ইঞ্চির 1.5K 144Hz AMOLED ডিসপ্লে, শক্তিশালী MediaTek Dimensity 7360 Max প্রসেসর এবং একটি বিশালাকার ৮,০০০mAh ব্যাটারি সঙ্গে ৮০W ফাস্ট চার্জিং। এতে সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পেছনে ৫০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। ভারতীয় বাজারে 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রাথমিক দাম ৪৫,৯৯৯ টাকা।