৪ মে-র আগে বড় ধামাকা! ৭৭ বুথে ফের ভোট? ইভিএম জালিয়াতি রুখতে কমিশনের নজিরবিহীন পদক্ষেপ

৪ মে ভোটের ফলাফল। কিন্তু তার আগেই কি রাজ্যের বেশ কিছু বুথে ফের হতে চলেছে পুনর্নির্বাচন? গত দফার ভোটে ইভিএম (EVM) নিয়ে একগুচ্ছ গুরুতর অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। সেই জট কাটাতে এবার আসরে নামলেন বিশেষ পর্যবেক্ষক (Special Observer)। সূত্রের খবর, ৭৭টি বিতর্কিত ইভিএম-এর পুঙ্খানুপুঙ্খ স্ক্রুটিনি শেষেই পুনর্নির্বাচন বা রি-পোলের বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেবে কমিশন।

অভিযোগের তির কোথায়? কমিশন সূত্রে জানা গেছে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট এবং বজবজ—এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে। মোট ৭৭টি বুথে ইভিএম জালিয়াতির অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। অভিযোগের ধরণ রীতিমতো চমকপ্রদ:

  • সাদা ও কালো টেপ: ইভিএম-এর নির্দিষ্ট প্রতীকের ওপর টেপ মেরে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা।

  • আঠা ও কেমিক্যাল: বুতামে আঠা বা রাসায়নিক লাগিয়ে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ।

  • স্পাই ক্যামেরা: ভোটারদের পকেটে বা বুথের ভেতরে গোপন ক্যামেরা বসিয়ে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ।

স্পেশাল অবজার্ভারের বিশেষ মিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়ালের নির্দেশে স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত ইতিমধ্যেই এই বিতর্কিত বুথগুলো পরিদর্শনে গিয়েছেন। সচরাচর রুটিন স্ক্রুটিনি রিটার্নিং অফিসাররা করলেও, পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার সরেজমিনে তদন্ত করছেন খোদ বিশেষ পর্যবেক্ষক। তিনি ইভিএম-এর তথ্যের সঙ্গে ভোটার তালিকার ‘ফর্ম ১৭-এ’ মিলিয়ে দেখছেন। এছাড়াও সিসিটিভি ফুটেজ এবং ওয়েবকাস্টিং-এর ভিডিও খতিয়ে দেখা হচ্ছে।

কবে হবে পুনর্নির্বাচন? কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, জালিয়াতির সামান্যতম প্রমাণ মিললেই সেই বুথে রি-পোল হবে। বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টের ভিত্তিতে আগামীকালের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে। সে ক্ষেত্রে ২ মে-র মধ্যে পুনর্নির্বাচন করিয়ে নিয়ে ৪ মে নির্ধারিত সময়েই গণনার কাজ শুরু করতে চায় কমিশন।

ভোটের ফল প্রকাশের আগে ৭৭টি বুথের এই অগ্নিপরীক্ষা যে রাজনৈতিক দলগুলোর হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য। বিশেষ করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলোতে কয়েকটি বুথের রি-পোল পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy