২১ দিনের ব্যাটারি ও ২০০০ নিটস ব্রাইটনেস! ৯.৯৯ মিমি পাতলা শাওমির নতুন স্মার্ট ব্যান্ড কাঁপাতে আসছে বাজার

টেক দুনিয়ায় নতুন চমক নিয়ে এলো জনপ্রিয় ব্র্যান্ড শাওমি। গ্লোবাল মার্কেটে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো তাদের পরবর্তী প্রজন্মের ফিটনেস ট্র্যাকার ‘Xiaomi Smart Band 11’। আগের মডেলের তুলনায় আরও স্লিম ও স্টাইলিশ লুকের পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যামোলেড ডিসপ্লে এবং উন্নত হেলথ ট্র্যাকিং ফিচার।

একনজরে নতুন শাওমি স্মার্ট ব্যান্ড ১১-এর বিশেষত্ব:

  • স্লিম ও হালকা ডিজাইন: স্ট্র্যাপ ছাড়া এই ব্যান্ডের ওজন মাত্র ১৫.৫৮ গ্রাম এবং পুরুত্ব ৯.৯৯ মিলিমিটার। এতে উচ্চ ঘনত্বের গ্রাফাইট ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা প্রিভিয়াস ‘ব্যান্ড ১০’-এর চেয়ে ৯ শতাংশ বেশি পাতলা। হাতে পরার স্বাচ্ছন্দ্য বাড়াতে এর কুইক-রিলিজ কানেক্টরের গ্যাপও ১০ শতাংশ কমানো হয়েছে।

  • চোখধাঁধানো ডিসপ্লে: এই ব্যান্ডে রয়েছে ১.৭২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে (রেজোলিউশন ২১২ × ৫২০ পিক্সেল), যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। কড়া রোদেও স্পষ্ট দেখার জন্য এতে রয়েছে ২০০০ নিটস পিক ব্রাইটনেস।

  • ২১ দিনের শক্তিশালী ব্যাটারি: এতে থাকা ২৩৩ এমএএইচ ব্যাটারি স্বাভাবিক ব্যবহারে টানা ২১ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। তবে অলওয়েজ-অন ডিসপ্লে (AOD) চালু রাখলে প্রায় ৬ দিন এবং কন্টিনিউয়াস ট্র্যাকিং মোডে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় ৯০ মিনিট।

স্মার্ট হেলথ ও ফিটনেস ট্র্যাকিং:

ব্যান্ডটিতে দেওয়া হয়েছে নতুন ‘ডুয়াল-এলইডি, ডুয়াল-ফটোডায়োড’ সেন্সর। এটি নিখুঁতভাবে হার্ট রেট ট্র্যাক করে এবং অস্বাভাবিক কিছু ধরা পড়লে সঙ্গে সঙ্গে অ্যালার্ট দেয়। এছাড়া এতে রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2), মানসিক চাপ (স্ট্রেস), ঘুমের সাইকেল এবং মহিলাদের পিরিয়ড সাইকেল ট্র্যাক করার সুব্যবস্থা রয়েছে।

ফিটনেস প্রেমীদের জন্য এতে দেওয়া হয়েছে ১৫০টিরও বেশি স্পোর্টস মোড। পাশাপাশি ৫এটিএম (5ATM) ওয়াটার রেসিস্ট্যান্স ক্ষমতা থাকায় সাঁতার কাটার সময়ও অনায়াসে এটি পরা যাবে। এমনকি জলের নিচেও এটি হার্ট রেট পরিমাপ করতে সক্ষম। তবে এতে কোনো বিল্ট-ইন জিপিএস নেই; লোকেশন ট্র্যাকিংয়ের জন্য স্মার্টফোনের জিপিএস ব্যবহার করতে হবে।

অন্যান্য ফিচার ও ভ্যারিয়েন্ট:

অ্যান্ড্রয়েড (ভার্সন ৮.০+) এবং আইওএস (ভার্সন ১৪.০+)—উভয় প্ল্যাটফর্মেই ‘মি ফিটনেস’ (Mi Fitness) অ্যাপের মাধ্যমে এটি কানেক্ট করা যাবে। ব্লুটুথ ৫.৪-এর সাহায্যে এতে কল-মেসেজ নোটিফিকেশন দেখা, আইফোনের ক্যামেরা কন্ট্রোল করা এমনকি ই-বুকের পেজ উল্টানোর মতো কাজও করা সম্ভব।

গ্লোবাল মার্কেটে এটি মূলত ৩টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে: ১. স্ট্যান্ডার্ড এডিশন: অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম (মিডনাইট ব্ল্যাক, গ্লেসিয়ার সিলভার ও মিস্টিক রোজ রঙে)। ২. এনএফসি (NFC) এডিশন: কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধাসহ। ৩. সিরামিক এডিশন: প্রিমিয়াম হোয়াইট সিরামিক ফিনিশ (ওজন ২১.৪৫ গ্রাম)।

ভারতে সম্ভাব্য দাম ও লঞ্চ:

চিনের বাজারে লঞ্চের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, ভারতে স্মার্ট ব্যান্ড ১১-এর প্রারম্ভিক দাম ৩,৯৯৯ টাকার কাছাকাছি হতে পারে। তবে শাওমি ইন্ডিয়ার তরফ থেকে ভারতে এর সুনির্দিষ্ট লঞ্চের তারিখ ও অফিশিয়াল দাম সংক্রান্ত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।