১৮০০ টাকা হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার? এই নয়া আপডেটে চমকে গেলেন বাংলার মহিলারা!

রাজ্যে বছর শেষে আবারও খবরে মমতা সরকারের চালু করা একাধিক জনকল্যাণমূলক ভাতা প্রকল্প। বৃদ্ধ ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে রাজ্যের অন্যতম প্রধান প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার—এই প্রকল্পগুলি সমাজের সকল স্তরের মানুষকে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে, যেখানে মাসিক ১০০০ থেকে ১৫০০ টাকা অ্যাকাউন্টে জমা পড়ে। এবার এই জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

গুঞ্জন শোনা যাচ্ছে যে, এই বছরের ডিসেম্বর মাস থেকেই এই ভাতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সূত্র অনুযায়ী, সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসিক ১৮০০ টাকা করে পেতে পারেন। এক কথায়, এই বর্ধিত ভাতা প্রায় দ্বিগুণ হতে চলেছে।

উল্লেখ্য, বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা এই প্রকল্প থেকে ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। যদিও দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির গুঞ্জন থাকলেও, এই প্রসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সকল নাগরিক এখন সরকারের পরবর্তী ঘোষণার অপেক্ষায়।