স্বাস্থ্য সাথী প্রকল্পে বড় পরিবর্তন! নয়া নিয়ম না মানলে করতে পারবেন না আবেদন

মমতা সরকারের জনমুখী প্রকল্পগুলির মধ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরেই যে প্রকল্পটি সবচেয়ে বেশি জনপ্রিয়, তা হলো ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় একটি মাত্র কার্ডের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়ার দাবি করা হয়, যা রাজ্যের প্রতিটি পরিবারকে আর্থিকভাবে সুরক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন।
তবে, এবার এই প্রকল্পের নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এতদিন যেখানে ব্লক অফিসে গিয়ে বা ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে আবেদনপত্র পূরণ করতে হত, এখন থেকে ‘স্বাস্থ্য সাথী’ কার্ডের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইনে করা যাবে। রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এই নতুন সুবিধা চালু করা হয়েছে, যা আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলবে।
নতুন নিয়মে আবেদন পদ্ধতি:
‘স্বাস্থ্য সাথী’ কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে আগ্রহী গ্রাহকদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:
১. যেকোনো ইন্টারনেট ব্রাউজারে গিয়ে swasthyasathi.gov.in টাইপ করে ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. হোমপেজে গিয়ে “Apply Online” অপশনটিতে ক্লিক করুন।
৩. এরপর “Online Application for Swasthya Sathi Card” অপশনটি বেছে নিন।
৪. নতুন নিয়মে আবেদন করার জন্য পরিবারের মহিলা প্রধানের নাম দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
৫. আবেদনপত্রে নাম, বয়স, লিঙ্গ, সংখ্যালঘু স্ট্যাটাস, জাতি, ঠিকানা, পিন কোড ইত্যাদি সমস্ত তথ্য সঠিকভাবে ইনপুট করুন।
৬. এরপর আধার নম্বর, মোবাইল নম্বর এবং রেশন কার্ডের তথ্য দিন।
৭. একটি পিডিএফ ফাইলে সমস্ত তথ্য যুক্ত করে আপলোড করুন।
৮. এরপর “Add Member” অপশনে গিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, রেশন কার্ড এবং আধার কার্ডের তথ্য পূরণ করুন।
৯. প্রত্যেক সদস্যের আধার কার্ডের পিডিএফ কপি আপলোড করুন।
১০. এরপর “Verify” অপশনে ক্লিক করে মোবাইলে আসা ওটিপি (OTP) ইনপুট করুন।
১১. সবশেষে “Validate” অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
এই অনলাইন আবেদন প্রক্রিয়ার ফলে ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের সুবিধা গ্রহণ করতে ইচ্ছুক রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আরও সহজে আবেদন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে বলেই মনে করা হচ্ছে।