স্তব্ধ রাজধানী, জ্বলছে সংসদ! আলবেনিয়ায় কেন হাজার হাজার ছাত্র নামল রাস্তায়?

ইউরোপের রাষ্ট্র আলবেনিয়ায় (Albania) প্রধানমন্ত্রী এডি রামা (Edi Rama)-র সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটেছে। দুর্নীতির চরমসীমা, ক্রমবর্ধমান বেকারত্ব (Unemployment) এবং ভঙ্গুর শিক্ষাব্যবস্থার প্রতিবাদে রাজধানী তিরানার (Tirana) রাজপথ এখন রণক্ষেত্র। হাজার হাজার ছাত্রছাত্রী ও যুবসমাজ একযোগে রাস্তায় নেমে সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেন। সংসদ ভবনের সামনে ছাত্রছাত্রীদের অভিনব ‘চেয়ার প্রটেস্ট’ (Chair Protest) ঘিরে পরিস্থিতি চরম আকার নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যস ও ওয়াটার ক্যানন (Water Cannon) ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ, চলেছে ধস্তাধস্তি ও সংঘর্ষ। এই ছাত্র আন্দোলনের মুখ হয়ে উঠেছেন ১৯ বছরের তরুণী ছাত্রী ঝাইকে কুর্তি (Xyke Kurti)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, শিক্ষার ভবিষ্যৎ ও কর্মসংস্থানের দাবিতে এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। সরকারের তরফ থেকে আলোচনার কথা বলা হলেও ছাত্রসমাজ স্পষ্ট করে দিয়েছে— প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। আলবেনিয়ার এই নজিরবিহীন বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে গোটা দেশে।