সোনা কেনার স্বপ্ন কি অধরাই থেকে যাবে? এক লাফে কতটা মহার্ঘ হল ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতু?

সপ্তাহের মাঝেই ফের বড়সড় ধাক্কা খেল সাধারণ মানুষের বাজেট। সপ্তাহের চতুর্থ দিন অর্থাৎ লক্ষ্মীবারে এক লাফে অনেকটাই বেড়ে গেল সোনার দাম। হলুদ ধাতুর এই লাগামছাড়া ঊর্ধ্বগতিতে ফের কপালে হাত পড়েছে মধ্যবিত্তের। বিয়ের মরশুম কিংবা সাধারণ কেনাকাটা—সব মিলিয়ে সোনার বাজারে আগুন দামের জেরে ক্রেতাদের পকেটে যে মারাত্মক টান পড়তে চলেছে, তা বলাই বাহুল্য। ২৪ সেপ্টেম্বর দেশের প্রধান প্রধান শহরগুলিতে ২২, ২৪ এবং ১৮ ক্যারেট সোনার ঠিক কত দাম চলছে, একনজরে দেখে নিন তার বিস্তারিত তালিকা।
আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট সোনা প্রতি ১ গ্রামে ১৫,৫৫০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৫৫,৫১০ টাকা—গতকাল অর্থাৎ বুধবারের তুলনায় যা সোজা ১২০০ টাকা বেশি। অন্যদিকে, ১০০ গ্রাম সোনার দাম একলাফে ১২,০০০ টাকা বেড়ে হয়েছে ১৫,৫৫,১০০ টাকা। পাশাপাশি, ২২ ক্যারেট সোনা প্রতি ১ গ্রামে ১৪,২৫৫ টাকা এবং ১০ গ্রামে ১,৪২,৫৫০ টাকায় লেনদেন হচ্ছে, যা আগের দিনের তুলনায় ১১০০ টাকা বেশি। এছাড়া ১৮ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ১১,৬,৬৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা গতকালের তুলনায় ৯০০ টাকা চড়েছে।
শুধু কলকাতাতেই নয়, দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও সোনার দামের এই লাফ লক্ষ্য করা গেছে। রাজধানী দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৫৬,৬৬০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৪২,৭০০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৫৫,৫১০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪২,৫৫০ টাকায় বিকোচ্ছে। হায়দরাবাদে সোনার দর মুম্বইয়ের সঙ্গেই সমান তালে চলছে, যেখানে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৫৫,৫১০ টাকা। চেন্নাইতে ২৪ ক্যারেট সোনা ১,৫৫,৫১০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪২,৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাটনা ও জয়পুরেও হলুদ ধাতুর দাম চড়ার দিকেই রয়েছে, যেখানে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৫৬,৬৬০ টাকা পর্যন্ত ঠেকেছে। অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির জেরে সোনার এই রেকর্ড দাম বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, যা সাধারণ ক্রেতাদের জন্য এক বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।