সুস্মিতার সঙ্গে মণ্ডপে মণ্ডপে সৃজিত, কিন্তু মিথিলা কোথায়? সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝেই মুখ খুললেন স্ত্রী!

টলিউডের ফার্স্ট বয় এবং চিরপ্রেমিক সৃজিত মুখোপাধ্যায় বছরজুড়েই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন। গত কয়েক মাস ধরেই ছবির প্রিমিয়ার থেকে প্রচারে তাঁর বাহুলগ্না হয়ে ঘুরতে দেখা যাচ্ছে উঠতি অভিনেত্রী সুস্মিতা মুখোপাধ্যায়কে। এবার দুর্গাপূজাতেও এই জুটিকে মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গেছে, যা সৃজিত-মিথিলার সম্পর্ক ভাঙার জল্পনাকে আরও উসকে দিয়েছে।
এই জল্পনার মাঝেই মুখ খুলেছেন সৃজিতের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Mithila)। দীর্ঘকাল সৃজিতের সঙ্গে তাঁকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় গুঞ্জন চলছিল যে, সৃজিতের জীবনে মিথিলা এখন প্রাক্তন।
‘আমি কিছুই বলব না, ভিসা নেই!’
সম্প্রতি বাংলাদেশের একটি পডকাস্টে সঞ্চালক মিথিলাকে সরাসরি জিজ্ঞেস করেন, কেন তাঁকে দুই বছর ধরে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সেভাবে দেখা যাচ্ছে না?
মিথিলার জবাব ছিল তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেন, “২০২৪ এর জুলাইয়ের পর থেকে এখনও আমি যাইনি। আমার ভিসা নেই!”
দীর্ঘদিন কলকাতায় না আসার কারণ হিসেবে মিথিলা সরাসরি ‘ভিসা’ সমস্যার কথা উল্লেখ করায়, বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
‘খাতায় কলমে সৃজিত আমার স্ত্রী’
তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সৃজিত ও মিথিলার সম্পর্ক কি এখনও আছে? এই প্রশ্নে মিথিলা সাফ জানান, “অবশ্যই আছে!”
সঞ্চালক যখন চূড়ান্ত প্রশ্নটি ছুড়ে দেন, “অনেকেই বলছেন সৃজিত মুখোপাধ্যায় এখন আর আপনার স্বামী নন?”— মিথিলা তখন সব জল্পনার অবসান ঘটিয়ে দেন।
“এটা যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না। এখনও সৃজিত আমার স্বামী। আমি এখনও খাতায় কলমে সৃজিতের স্ত্রী। পাসপোর্টে এখনও সৃজিত আমার হাজব্যান্ড।”
অন্যদিকে, সম্প্রতি মিথিলা তাঁর পিএইচডি সম্পূর্ণ করেছেন। সৃজিত মুখোপাধ্যায় সেই সাফল্যে তাঁকে মেনশন করে ফেসবুকে লেখেন, “অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন”। মিথিলাও জানান, তিনি ‘ধন্যবাদ’ জানিয়েছেন অলরেডি।
তবে সৃজিতের মণ্ডপে সুস্মিতার সঙ্গে উপস্থিতি এবং মিথিলার ভৌগোলিক দূরত্ব— সব মিলিয়ে এই হাই-প্রোফাইল দম্পতির সম্পর্কের সমীকরণটি আপাতত আলোচনার কেন্দ্রে।