শীর্ষ ১২ থেকেই বাদ ভারত! মিস থাইল্যান্ড ও ভেনেজুয়েলাকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর শিরোপা জিতলেন ফাতিমা বোশ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মেক্সিকোর ফাতিমা বোশের মাথায় উঠল মিস ইউনিভার্সের (Miss Universe 2025 Winner) কাঙ্ক্ষিত মুকুট। বিশ্বজুড়ে ১০০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই শিরোপা জিতে নিলেন।
প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন মিস থাইল্যান্ড বীণা প্রবিনার সিং। সেকেন্ড রানার-আপ হয়েছেন মিস ভেনেজুয়েলা স্টেফেনি আবাসালি, এবং থার্ড রানার-আপ হয়েছেন মিস ফিলিপাইনস মা আহতিসা মানালো।
ফাইনালিস্টদের মধ্যে ছিল চিলি, কলম্বিয়া, কিউবা, গুয়াডেলুপ, মেক্সিকো, পুয়ের্তো রিকো, ভেনেজুয়েলা, চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, মাল্টা এবং কোট ডি’আইভোয়ার-এর মতো দেশ।
বাদ পড়লেন ভারতের মণিকা বিশ্বকর্মা
ভারতবাসীর নজর ছিল মণিকা বিশ্বকর্মার উপরে। ভারতের ব্যাডমিন্টন কিংবদন্তি সাইনা নেহওয়াল এই প্রতিযোগিতার বিচারক প্যানেলে থাকা সত্ত্বেও পারল না ভারত। মণিকা বিশ্বকর্মা শীর্ষ ১২ রাউন্ড থেকেই বাদ পড়ে যান, ফলে তাঁকে নিয়ে ভারতবাসীর আশা পূরণ হল না।
থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫-এর ফাইনালের মঞ্চে ফাতিমার মাথায় যখন হিরের মুকুট উঠল, তখন তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।