শনির নাম শুনলেই বুক কাঁপে? কোন দুই রাশির উপর থাকে শনিদেবের কৃপা দৃষ্টি!

শনিদেবের নাম শুনলেই অনেকের মনে ভয়ের শিহরণ জাগে। অনেকেই মনে করেন, জন্মকুণ্ডলীতে শনির দশা শুরু মানেই জীবনে শুধু কষ্ট ও প্রতিকূলতা। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে সম্পূর্ণ অন্য কথা। শনিদেব হলেন ন্যায়বিচারের দেবতা এবং কর্মফলদাতা। মানুষ যেমন কর্ম করেন, শনি তাঁকে তেমনই ফল দান করেন। মকর এবং কুম্ভ—এই দুই রাশির অধিপতি গ্রহ হলো শনি। পাশাপাশি তুলা রাশিতে শনি উচ্চস্থ হয়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মকর রাশির জাতক-জাতিকারা শনি এবং বুধের প্রভাবে অত্যন্ত বুদ্ধিমান ও চতুর প্রকৃতির হন। তাঁদের এই বুদ্ধিমত্তা ব্যবসা ও কর্মজীবনে বড় সাফল্য এনে দেয়। যদি মকর রাশিতে ‘শশ যোগ’ গঠিত হয়, তবে তা বিপুল সম্পত্তির মালিক করে তোলে। অন্যদিকে, শনিদেব কুম্ভ রাশির জাতকদের কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন করেন। কুম্ভ রাশিতে ‘শষরাজ যোগ’ অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা এই রাশির জাতকদের জীবনে অভাবনীয় পরিবর্তন ও সাফল্য নিয়ে আসে। তাই শনি সবসময় শুধু কষ্ট দেন না, সঠিক কর্মে তিনি পরম আশীর্বাদও বর্ষণ করেন।