রাশিফলে বড় বদল! ১৬ নভেম্বর থেকে ভাগ্য খুলছে কোন কোন রাশির? জেনে নিন সাপ্তাহিক রাশিফল!

আগামী ১৬ নভেম্বর সূর্যদেব বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছেন। এর প্রভাবে জাতকদের মধ্যে দৃঢ় সংকল্প এবং আর্থিক বিষয়ের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি, সপ্তাহের শুরুতে মকর থেকে শুরু করে মেষ রাশি পর্যন্ত চন্দ্রের গতিবিধি মন ও অগ্রাধিকারের ক্ষেত্রে পরিবর্তন আনবে। ২২ নভেম্বর শুক্রের তুলা রাশিতে গোচর সম্পর্ক ও আর্থিক লেনদেনে স্বস্তি ফেরাবে। সিংহ রাশিতে মঙ্গল ও বৃহস্পতির যুটি আত্মবিশ্বাস বাড়ালেও, মীন রাশিতে বক্রী শনি সকলকে দায়িত্বশীল হওয়ার বার্তা দিচ্ছে।
মেষ রাশির জন্য কর্মক্ষেত্রে চাপ থাকলেও সাফল্যের যোগ রয়েছে। বৃষ রাশির নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত। মিথুন রাশির যোগাযোগ ও ব্যস্ততা বাড়বে, স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। কর্কট রাশির পারিবারিক ও আর্থিক বিষয়ে সতর্ক থাকা দরকার। সিংহ রাশির কাজের চাপ বাড়লেও আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কন্যা রাশির প্রথম দিকটি ভালো কাটলেও বড় আর্থিক সিদ্ধান্তে কিছু দিন বিরত থাকা বুদ্ধিমানের কাজ হবে। তুলা রাশির পারিবারিক দায়িত্ব বাড়বে এবং সঞ্চয়ে মন দেবেন। বৃশ্চিক রাশির শক্তি ও উৎসাহ বৃদ্ধি পাবে, তবে নিজের অগ্রাধিকার ভুললে চলবে না। ধনু রাশির আর্থিক হিসাব-নিকাশ ও সুশৃঙ্খল জীবনযাত্রায় জোর দেওয়া উচিত। মকর রাশির ফোকাস ও নতুন যোগাযোগ লাভজনক হবে। কু্ভ রাশির আত্মবিশ্বাস ও দূরদর্শিতা বাড়লেও তাড়াহুড়ো করা ঠিক নয়। মীন রাশির সামাজিক সম্পর্ক ও আধ্যাত্মিকতায় ঝোঁক বাড়বে।