রক্তাক্ত ২৬/১১: ১৭ বছর পরও কেন কাঁপে মুম্বই? অভিশাপ-লাশ-রক্তের সেই রাত যা আজও স্মৃতিতে দগদগে

২০০৮ সালের ২৬শে নভেম্বর। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের বুকে নেমে এসেছিল এক কালো রাত। সেই ভয়াবহ জঙ্গি হামলার ১৭ বছর পূর্ণ হলো আজ। এই দিনটি ভারতীয় ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়, যা আজও তাড়া করে বেড়ায় সেই নারকীয় অভিজ্ঞতার সাক্ষী থাকা জীবিতদের।

২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলা ভারতের নিরাপত্তা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এই হামলায় দেশের পাশাপাশি বহু বিদেশি নাগরিকও প্রাণ হারিয়েছিলেন। তাজ হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) স্টেশন এবং ইহুদিদের উপাসনালয় নরিমান হাউস—শহরের এই মূল কেন্দ্রগুলো সেদিন জঙ্গিদের পৈশাচিক হানায় রক্তাক্ত হয়েছিল।

১৭ বছর কেটে গেলেও সেই অভিশপ্ত রাতের স্মৃতি ভুলতে পারেননি যাঁরা সেদিনের হামলার মুখোমুখি হয়েছিলেন। সেই সময়ের আতঙ্ক, প্রিয়জন হারানোর বেদনা এবং হামলার দৃশ্য—সবকিছুই আজও গভীর ট্রমার সৃষ্টি করে। এই দিনটি শুধু নিহতদের স্মরণ করার নয়, বরং দেশবাসীর ঐক্যবদ্ধতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্পের প্রতীক। প্রতি বছর ২৬শে নভেম্বর মুম্বই হামলার স্মৃতিচারণা হয়, যেখানে দেশের বীর শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের প্রতিরোধের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty