যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ, অথচ ইউপিতে সব আসন থেকেই লড়াইয়ের হুংকার! কোন বড় ছক কষছেন চিরাগ পাসোয়ান?

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। একদিকে যখন বিরোধীরা কোমর বাঁধছে, ঠিক তখনই এনডিএ শিবিরের অন্দরেই নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। একদিকে যেখানে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে আসন সমঝোতার জল্পনা চলছে, অন্যদিকে লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)-এর প্রধান চিরাগ পাসোয়ান ঘোষণা করেছেন যে, তাঁদের দল উত্তরপ্রদেশের সমস্ত অর্থাৎ ৪০৩টি আসনেই লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত।

উন্নয়নের মডেলে যোগীকে পূর্ণ নম্বর চিরাগের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজের ভূয়সী প্রশংসা করেছেন চিরাগ পাসোয়ান। ইউপি সরকারের উন্নয়নমূলক কাজের কথা বলতে গিয়ে তিনি যোগী প্রশাসনকে দশে দশ দিয়েছেন। কিন্তু একদিকে যখন যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ এলজেপি প্রধান, ঠিক তখনই তাঁর এই ‘সব বিকল্প খোলা রাখা’ ও সমস্ত আসনে লড়ার হুংকার রাজ্য রাজনীতিতে এক নতুন জল্পনার জন্ম দিয়েছে।

কেন এই অবস্থান চিরাগের দলের? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দীর্ঘ সময় ধরে উত্তরপ্রদেশের electoral ময়দানে সেভাবে সক্রিয় না থাকলেও এবার নিজেদের সাংগঠনিক শক্তি বাড়িয়ে দর কষাকষির জায়গায় থাকতে চাইছে চিরাগ পাসোয়ানের দল। তবে শেষ পর্যন্ত এনডিএ জোটে আসন সমঝোতা নিয়ে জল কোন দিকে গড়াবে এবং চিরাগ শেষ মুহূর্তে কী সিদ্ধান্ত নেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।