মাসে মাত্র ৫ হাজার জমালেই বছরে ৮০ হাজার রিটার্ন! এলআইসি-র এই স্কিম না জানলে বড় মিস

দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং আর্থিক সুরক্ষার কথা ভাবলে সাধারণ মানুষের ভরসা সেই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাই। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এলআইসি) ‘জীবন উমঙ্গ’ পলিসি তেমনই এক জনপ্রিয় স্কিম, যেখানে সামান্য সঞ্চয় থেকেই নিশ্চিত আয়ের দুর্দান্ত সুযোগ মিলছে। নিয়ম মেনে এই পলিসিতে বিনিয়োগ করলে একশো বছর বয়স পর্যন্ত যেমন লাইফ কভার পাওয়া যায়, তেমনই বার্ষিক আয়ের বন্দোবস্তও থাকে।
পলিসির নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি মাসিক প্রায় ৫ হাজার টাকা করে প্রিমিয়াম জমালে দীর্ঘ মেয়াদে মোটা অঙ্কের রিটার্ন পেতে পারেন। বিশেষ করে ৩০ বছর বয়সে এই স্কিম শুরু করে কুড়ি বছরের জন্য প্রিমিয়াম জমা দিলে, মেয়াদ শেষের পর থেকেই বিমাকারীরা প্রতি বছর নিশ্চিতভাবে নির্দিষ্ট অংকের টাকা পেতে শুরু করেন। পাশাপাশি, আয়করের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের সুবিধা থাকায় মধ্যবিত্তের কাছে এই পলিসি অতিরিক্ত আকর্ষণ তৈরি করেছে।