“মাফিয়ার জায়গায় এখন শান্তি!” সমাজবাদী পার্টিকে ধুলোয় মিশিয়ে বিষ্ফোরক বার্তা যোগী আদিত্যনাথের

উপ-নির্বাচনের আগে উত্তর প্রদেশের রাজনৈতিক পারদ চড়িয়ে প্রতিপক্ষ সমাজবাদী পার্টিকে (Samajwadi Party) তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২০১৭ সালে বিজেপি ক্ষমতায় আসার আগের পরিবেশ স্মরণ করিয়ে দিয়ে যোগী সাফ জানান, একসময় উত্তর প্রদেশ দুর্নীতিগ্রস্ত শাসনে জিম্মি হয়ে পড়েছিল, আর আজ সেই নৈরাজ্য সৃষ্টিকারীরাই গণতন্ত্রের পাঠ দেওয়ার চেষ্টা করছে।

এক বিশেষ ভিডিও বার্তায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ২০১৭ সালের আগে রাজ্যে দেড় হাজারেরও বেশি ছোট-বড় দাঙ্গা, ঘনঘন কারফিউ এবং চরম অরাজকতা লেগেই থাকত। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সবসময় ভয়ের আবহাওয়ায় বাস করতেন।

‘মাফিয়া রাজের অবসান, ফিরেছে শান্তি’:

পরিস্থিতির আমূল পরিবর্তনের কথা তুলে ধরে যোগী আদিত্যনাথ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে এবং রাজ্য সরকারের জিরো-টলারেন্স নীতির ফলে আজ উত্তর প্রদেশে মাফিয়া শাসনের বিলোপ ঘটেছে। গুন্ডারাজের জায়গায় নিশ্চিত হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা ও শান্তি।”

তিনি আরও দাবি করেন যে, পূর্বে যেখানে কয়েক দিন পর পরই দাঙ্গা ছড়িয়ে পড়ত, সেখানে বর্তমান সরকারের আমলে পুরো রাজ্যে একটি সম্পূর্ণ দাঙ্গামুক্ত এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উপ-নির্বাচনের ঠিক মুখে যোগী আদিত্যনাথের এই আক্রমণাত্মক বার্তা একদিকে যেমন সমাজবাদী পার্টিকে ব্যাকফুটে ঠেলে দিল, তেমনই বিজেপি কর্মীদের মধ্যেও নতুন করে উদ্দীপনা তৈরি করল।

Pratik Saha
  • Pratik Saha