মনোনয়ন জমা দিতেই জনজোয়ার, উত্তরবঙ্গে চা শ্রমিকদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার ‘৩০০ টাকার টোপ’!

২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের চা বলয় নিজেদের দখলে রাখতে এবার বড়সড় চাল চালল তৃণমূল কংগ্রেস। প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে আজ এক বিশাল শক্তি প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। আর সেই জনসভা থেকেই চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি মেনে তাঁদের দৈনিক হাজিরা ৩০০ টাকা করার জোরালো প্রতিশ্রুতি দিল শাসকদল।

বর্তমানে চা শ্রমিকদের মজুরি নিয়ে রাজ্য রাজনীতিতে টানাপড়েন দীর্ঘদিনের। বিরোধীরা বারবার কম মজুরি নিয়ে সরব হয়েছে। পাল্টা জবাবে তৃণমূল নেতৃত্ব আজ স্পষ্ট করে দিলেন, পুনরায় ক্ষমতায় এলে চা শ্রমিকদের আর্থিক সামাজিক মানোন্নয়নে এই ৩০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে দৈনিক ৩০০ টাকা মজুরি নিশ্চিত করা হবে। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গের ডুয়ার্স ও তরাই অঞ্চলের কয়েক লক্ষ শ্রমিকের ভোটব্যাঙ্ক নিশ্চিত করতেই এই মেগা ঘোষণা। এই প্রতিশ্রুতির পর পাহাড় ও সমতলের চা বাগানগুলোতে নতুন করে চর্চা শুরু হয়েছে। এখন দেখার, এই ৩০০ টাকার প্রতিশ্রুতি ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে।