মধ্যবিত্তের মুখে হাসি, আজ থেকে সস্তা হচ্ছে একগুচ্ছ পণ্য! কোন পণ্য এখন কত দামে মিলবে?

আজ থেকে কার্যকর হয়েছে নতুন জিএসটি (GST 2.0) ব্যবস্থা। এর ফলে জিএসটির পুরনো ১২% এবং ২৮% স্ল্যাব দুটি বাতিল করা হয়েছে। এখন থেকে কেবল ৫% এবং ১৮% স্ল্যাবই কার্যকর থাকবে। এর ফলস্বরূপ, শ্যাম্পু, টুথপেস্ট, টিভি, বাইক, গাড়িসহ অনেক পণ্যই আজ থেকে সস্তা হয়ে যাচ্ছে। পাশাপাশি, রুটি, পনির এবং স্বাস্থ্য ও জীবনবিমার মতো গুরুত্বপূর্ণ পণ্যের ওপর থেকে জিএসটি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক কোন পণ্যের ওপর এখন কত জিএসটি বসছে।
জিরো জিএসটি (সম্পূর্ণ করমুক্ত)
খাদ্যপণ্য: আল্ট্রা হাই টেম্পারেচার মিল্ক, ছানা-পনির, পিৎজা ব্রেড, খাখড়া, রুটি ও পরটা।
স্বাস্থ্যসেবা: ৩৩টি জীবনদায়ী ওষুধ।
শিক্ষা ও স্বাস্থ্যবিমা: এক্সারসাইজ বুক, গ্রাফ বুক, ম্যাপ, অ্যাটলাস, গ্লোব, পেনসিল শার্পনার। এছাড়া ব্যক্তিগত স্বাস্থ্যবিমা এবং জীবনবিমার প্রিমিয়ামও সম্পূর্ণ করমুক্ত।
৫% জিএসটি
খাদ্যপণ্য: কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, চিজ, বিভিন্ন ধরনের বাদাম, খেজুর, অ্যাভাকাডো, ফল, মল্ট, স্টার্চ, প্রক্রিয়াজাত মাছ ও মাংস, চকোলেট, পাস্তা, নুডলস, বিস্কুট, আইসক্রিম, সস, মেয়োনিজ, চা, কফি, প্যাকেজড জল, দুগ্ধজাত পানীয়, নমকিন এবং ভুজিয়া।
প্রসাধনী ও ব্যক্তিগত পণ্য: ট্যালকম পাউডার, চুলের তেল, শ্যাম্পু, শেভিং ক্রিম, লোশন, আফটারশেভ লোশন, টুথপেস্ট, সাবান।
অন্যান্য: রবার ব্যান্ড, মোমবাতি, ফিডিং বোতল, মার্বেল ও গ্রানাইট ব্লক, বিভিন্ন ধরনের ওষুধ ও ব্যান্ডেজ, কাঠের ও পিতলের মূর্তি, কার্পেট এবং হাতে তৈরি কাগজ।
১৮% জিএসটি
ভোক্তা পণ্য: এয়ার কন্ডিশনার মেশিন, ফ্যান, ডিশ ওয়াশিং মেশিন।
অন্যান্য: বিড়ি, সিমেন্ট, কয়লা, ধূপবাতি এবং বিভিন্ন ধরনের কাগজ।
৪০% জিএসটি
বিলাসবহুল ও তামাকজাত পণ্য: পান মশলা, তামাকজাত পণ্য, সিগার, চুরুট, সিগারেট, নন-অ্যালকোহলিক বেভারেজ, ক্যাফিনেটেড বেভারেজ।
যানবাহন ও অন্যান্য: দামি গাড়ি, ৩৫০ সিসির বেশি ইঞ্জিনের মোটরবাইক, প্রাইভেট জেট, ইয়ট, ভেসেল, পিস্তল, রিভলভার এবং অনলাইন গেমিং।
এই নতুন জিএসটি ব্যবস্থা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের খরচ কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।