‘ভয় পেলে করো না…’, হঠাৎ এই কথা কার উদ্দেশ্যে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? তুঙ্গে রাজনৈতিক জল্পনা!

‘ভয় পেলে করো না, আর করলে ভয় পেয়ো না।’—মাত্র এক লাইনের একটি cryptic বার্তা। কিন্তু রাজনৈতিক মহলে এর অভিঘাত যে সুদূরপ্রসারী, তা বলাই বাহুল্য। শনিবার দুপুরে নিজের এক্স (তপূর্বে টুইটার) হ্যান্ডেলে হঠাৎ করেই এই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা প্রভাবশালী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পোস্টে নির্দিষ্ট করে কোনও ব্যক্তির নাম বা ঘটনার উল্লেখ না থাকলেও, তাঁর এই রহস্যময় বার্তা ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা।

শনিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে করা ওই পোস্টে ইংরেজিতে লেখা বার্তাটির বাংলা তর্জমা করলে দাঁড়ায়—‘যদি ভয় পাও, তবে কাজটি কোরো না। আর যদি কাজটি করো, তাহলে আর ভয় পেয়ো না।’ সোজা কথায়, কোনও সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার আগে তার পরিণতি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকা স্বাভাবিক, কিন্তু একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেখানে কোনো ভীতি বা সংশয় রাখা চলবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ঋতব্রতের এই বার্তার নেপথ্যে কি তবে দলের অন্দরের কোনো বার্তা রয়েছে, নাকি বাইরের রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করতেই এই চাবুক বাক্য? হঠাৎ ছুড়ে দেওয়া এই বার্তার প্রকৃত অর্থ কী এবং কার বা কাদের উদ্দেশে এই নিশানা, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে নানা মুনির নানা মত।

Pratik Saha
  • Pratik Saha