ব্রেকিং নিউজ! কাব্য মারান ও অনিরুদ্ধর বিয়ে কি পাকা? খোদ প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছাল রিসেপশনের কার্ড

দীর্ঘদিনের জল্পনা কি তবে সত্যি হতে চলেছে? সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মালকিন কাব্য মারান এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সম্পর্ক নিয়ে চর্চা বহুদিনের। আর এবার সেই গুঞ্জনে কার্যত শিলমোহর পড়ল! আগামী ২১ নভেম্বর চেন্নাইতে বসতে চলেছে তাঁদের বিয়ের রিসেপশন। আর এই খবর প্রকাশ্যে এনেছে খোদ তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর দপ্তর।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সান গ্রুপের চেয়ারম্যান তথা কাব্যর বাবা কালানিধি মারান এবং তাঁর স্ত্রী কাবেরী মারান ইতিমধ্যেই এই হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠানের জন্য দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানাতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা বিজয় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্র তুলে দেন কালানিধি ও কাবেরী মারান। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অনিরুদ্ধের বাবা-মা—অভিনেতা রবি রাঘবেন্দ্র ও লক্ষ্মী রবিচন্দরও। পাশাপাশি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন কাব্যর বাবা-মা, যেখানে খোদ অনিরুদ্ধকেও উপস্থিত থাকতে দেখা যায়। তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিসিয়াল ‘এক্স’ (পূর্বের টুইটার) হ্যান্ডেল থেকে পোস্ট করা ছবি ও বিবৃতির মাধ্যমেই ২১ নভেম্বর চেন্নাইতে কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের রিসেপশনের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে আগামী ১১ নভেম্বর গ্রিসে তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কাব্য বা অনিরুদ্ধর তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আইপিএলের গ্যালারিতে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন কাব্য মারানের অভিব্যক্তি ও উপস্থিতি সব সময়ই ক্রিকেটপ্রেমীদের নজরে থাকে। অন্যদিকে, অনিরুদ্ধ ভারতীয় সংগীত জগতের অন্যতম জনপ্রিয় মুখ, যিনি সম্প্রতি ‘জেলর ২’-এর মতো ব্লকবাস্টার ছবির সংগীত পরিচালনা করেছেন। এর আগে ২০২৫ সালের জুনে বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে অনিরুদ্ধ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “বিয়ে? হা হা! শান্ত হন সবাই।” কিন্তু এবার খোদ মুখ্যমন্ত্রীর দপ্তরের ঘোষণায় দুই তারকার নাম একসঙ্গে চলে আসায় ক্রিকেট, বিনোদন ও রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ হু হু করে চড়েছে। ২১ নভেম্বর চেন্নাইয়ের গ্র্যান্ড রিসেপশন এখন চর্চার কেন্দ্রবিন্দুতে!