বাজেটেই ধামাকা! ভারতে লঞ্চ হলো শক্তিশালী ব্যাটারির নতুন iQOO Z11 Lite, দাম কত?

দেশের বাজারে নিজেদের বাজেট-বান্ধব স্মার্টফোনের বহর বাড়িয়ে নতুন একটি এআই (AI) নির্ভর ডিভাইস নিয়ে এল আইকিউও (iQOO)। ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে iQOO Z11 Lite। আকর্ষণীয় লুক, শক্তিশালী ব্যাটারি এবং উচ্চ রিফ্রেস রেটের ডিসপ্লে নিয়ে আসা এই ফোনটি মূলত বাজেট প্রেমীদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছে।

দাম ও ভ্যারিয়েন্ট:

iQOO Z11 Lite ফোনটি মোট তিনটি আলাদা স্টোরেজ কনফিগারেশনে বাজারে এসেছে:

  • 4GB + 128GB: দাম ১৯,৪১৯ টাকা (লঞ্চ অফারে ১৭,৯৯৯ টাকা)

  • 6GB + 128GB: দাম ২১,৪৯৯ টাকা (লঞ্চ অফারে ১৯,৯৯৯ টাকা)

  • 6GB + 256GB: দাম ২৪,৪৯৯ টাকা (লঞ্চ অফারে ২২,৯৯৯ টাকা)

লঞ্চ অফার ও লভ্যতা:

ফোনটিতে আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট ব্যাংক কার্ড (যেমন Axis বা SBI/HDFC) ব্যবহার করে কিনলে মিলবে ১৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএমআই (No-Cost EMI) সুবিধা। আগামী ৩০ জুলাই দুপুর ১২টা থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon, iQOO-এর অফিশিয়াল ই-স্টোর এবং বিভিন্ন রিটেল স্টোরে ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হবে। ফোনটি মিডনাইট ব্লু এবং সোলার ফ্লেম—এই দুটি আকর্ষণীয় রঙে কেনা যাবে।

iQOO Z11 Lite-এর প্রধান স্পেসিফিকেশন ও ফিচারসমূহ:

  • ডিসপ্লে: ফোনটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস (HD+ 1600 x 720 pixels) এলসিডি প্যানেল, যা ১২০Hz রিফ্রেস রেট এবং ১,২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

  • প্রসেসর ও পারফরম্যান্স: ডিভাইসটি পরিচালনার জন্য দেওয়া হয়েছে ৬ ন্যানোমিটারের শক্তিশালী MediaTek Dimensity 6300 অক্টা-কোর প্রসেসর। এছাড়া এতে ভার্চুয়াল র‍্যাম এক্সটেনশন এবং মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টেরাবাইট (2TB) পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

  • অপারেটিং সিস্টেম: ফোনটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6 স্কিমে রান করে।

  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (Sony IMX852) এবং একটি ০.০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

  • ব্যাটারি ও চার্জিং: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি বিশাল ৬,৫০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে।

  • অন্যান্য ফিচার: ফোনটিতে সুরক্ষার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, এবং মিলিটারি-গ্রেড স্থায়িত্ব (Durability) দেওয়া হয়েছে।