বন্ধ হচ্ছে প্লাস্টিকের স্যাশে! ১ মে-র আগেই পান মশলা নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত FSSAI-এর, বিপাকে বিক্রেতারা

পরিবেশ দূষণ রোধে এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে গুটখা ও পান মশলা বিক্রির ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। শীঘ্রই প্লাস্টিকের পাউচ বা প্যাকেটে পান মশলা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হতে চলেছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি খসড়া নির্দেশিকা জারি করেছে।

প্লাস্টিকের বদলে এবার কী? সরকারের এই নতুন নিয়ম কার্যকর হলে প্লাস্টিকের স্যাশে আর চোখে পড়বে না। পরিবর্তে পান মশলা বিক্রি করতে হবে:

  • কাগজ বা পেপার বোর্ডের মোড়কে।

  • টিন অথবা কাঁচের বোতলে।

  • সেলুলোজ বা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্যাকেটে।

কোন কোন উপাদান নিষিদ্ধ? FSSAI-এর খসড়া সংশোধনী অনুযায়ী, পান মশলার প্যাকেটে আর ব্যবহার করা যাবে না— পলিথিলিন, পলিপ্রোপেলিন, পলি ভিনাইল ক্লোরাইড (PVC), সিন্থেটিক পলিমার এবং ল্যামিনেটস। এমনকি প্যাকেজিং মেটেরিয়ালটিকে অ্যালুমিনিয়াম ফয়েল ও ধাতব পদার্থ থেকেও মুক্ত হতে হবে।

কেন এই কড়াকড়ি? মূলত ‘প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল, ২০১৬’-কে আরও শক্তিশালী করতে এবং বহুস্তরীয় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতেই এই সিদ্ধান্ত। দেখা গেছে, এই সব ছোট প্লাস্টিক প্যাকেট পরিবেশে মিশতে বছরের পর বছর সময় নেয় এবং মাটি ও জলের মারাত্মক ক্ষতি করে।

কড়া শাস্তির হুঁশিয়ারি খসড়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই সংশোধনী বাস্তবায়িত হওয়ার পর যদি কোনো বিক্রেতা বা উৎপাদনকারী সংস্থা প্লাস্টিকের প্যাকেটে গুটখা বা পান মশলা বিক্রি করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশবিদদের মতে, এই সিদ্ধান্ত প্যাকেজিং শিল্পে এক বিরাট বদল আনবে। তবে গুটখা ও পান মশলার ছোট স্যাশে যারা কিনতে অভ্যস্ত, তাদের পকেটে এই নতুন প্যাকেজিংয়ের খরচ কিছুটা চাপ বাড়াতে পারে কি না, এখন সেটাই দেখার।


আরও পড়ুন:

  • রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, ১ মে থেকে না জানলে পস্তাতে হবে!

  • পেনশনভোগীদের লটারি! ১০০০ টাকা থেকে বেড়ে ৭৫০০ হওয়ার পথে ন্যূনতম পেনশন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy