প্রথমবার হিঙ্গলগঞ্জ সফর! সাধারণের নজর এড়িয়ে বিএসএফ ক্যাম্পে দীপাবলি পালন শুভেন্দুর

আজ আলোর উৎসব শুভ কালীপুজো। সকাল থেকেই রাজ্য জুড়ে এক আনন্দের আবহ। কলকাতার ঐতিহাসিক কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে বীরভূমের বিখ্যাত সতীপীঠ তারাপীঠ—সবত্রই পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে বিশেষ পুজো-পাঠ ও হোম-যজ্ঞের তোড়জোড়। ভক্তি ও শ্রদ্ধার আবহে মা কালীকে বরণ করে নিতে মেতে উঠেছে গোটা বাংলা।

তবে এই উৎসবের মরশুমে এক ভিন্ন ছবি দেখা গেল রাজ্যের প্রশাসনিক স্তরে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জে পৌঁছচ্ছেন শুভেন্দু অধিকারী। দীপাবলি ও কালীপুজোর শুভ লগ্নে সীমান্তরক্ষী বাহিনীর (BSF) সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটানোর এক বিশেষ কর্মসূচি নিয়েছেন তিনি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী প্রথমে হেলিকপ্টারে চড়ে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ ক্যাম্পে। উৎসবের দিনে পরিবার থেকে দূরে থাকা জওয়ানদের হাতে মিষ্টি ও শুভেচ্ছা তুলে দিয়ে তাঁদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।