পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর! স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড নিয়ে বড় নির্দেশ রাজ্য অর্থ দফতরের

রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক স্বস্তিদায়ক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত কার্ড জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা আরও ১ মাস বৃদ্ধি করা হলো। যে সমস্ত সুবিধাপ্রাপ্ত ব্যক্তি এখনও তাঁদের কার্ড জমা দিতে পারেননি, তাঁরা পাবেন বাড়তি এই সময়। শুক্রবার রাজ্যের অর্থ দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে।
বাড়ল আবেদনের সময়সীমা পূর্ব ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত কর্মীদের স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত সংক্রান্ত নথিপত্র ও কার্ড জমা দেওয়ার শেষ দিন ছিল আগামী ৩১ অক্টোবর। তবে টেকনিক্যাল ও ব্যবহারিক সুবিধার কথা মাথায় রেখে নতুন নির্দেশিকায় এই সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত করা হয়েছে।
অর্থ দফতরের গুরুত্বপূর্ণ নির্দেশিকা উল্লেখ্য, গত ৯ অক্টোবর রাজ্য অর্থ দফতর একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (WBHS) আওতায় সুবিধাভোগী সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং তাঁদের নথিভুক্ত পরিবারের সদস্যদের কাছে থাকা স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড জমা করতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট একটি স্বঘোষণাপত্রও (Declaration) পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
যাঁরা এতদিন নানা কারণে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি, তাঁরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় নথিসহ কার্ড জমা দিতে পারবেন। রাজ্যের এই পদক্ষেপে হাজার হাজার পেনশনভোগী ও সরকারি কর্মীদের বড়সর দুশ্চিন্তা কমল।