সরকারি চাকরিতে বিশাল চমক! বয়সের ঊর্ধ্বসীমায় একলপ্তে ৫ বছরের ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

তামিলনাড়ুর সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক ঐতিহাসিক ও বড়সড় স্বস্তির খবর নিয়ে এল রাজ্য সরকার। সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে সর্ব্বোচ্চ বয়সের ঊর্ধ্বসীমায় একলপ্তে ৫ বছরের বিশেষ ছাড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিজয়। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যজুড়ে লাখ লাখ চাকরিপ্রার্থীর মুখে ফুটেছে স্বস্তির হাসি।
রাজ্য সরকারের প্রকাশিত সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রভাবে সৃষ্টি হওয়া জটিলতা এবং পরবর্তী সময়ে প্রশাসনিক নানা কারণে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব ঘটেছে। ফলে বহু যোগ্য ও মেধা সম্পন্ন আবেদনকারী পরীক্ষা দেওয়ার সুযোগ না পেয়েই নির্ধারিত বয়সের মেয়াদ পেরিয়ে যাওয়ার মুখে পড়েছিলেন। বঞ্চিত এই চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে বয়সের ছাড়ের দাবি জানিয়ে আসছিলেন এবং মুখ্যমন্ত্রীকে একাধিক স্মারকলিপি প্রদান করেন।
চাকরিপ্রার্থীদের সেই মানবিক আবেদন ও যৌক্তিক স্মারকলিপির কথা গুরুত্ব সহকারে বিবেচনা করে মুখ্যমন্ত্রী বিজয় এই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন। প্রশাসন সূত্রের খবর, এই নতুন সিদ্ধান্তের ফলে যারা বয়সের কারণে এতদিন যোগ্য হওয়া সত্ত্বেও পরীক্ষায় বসতে পারছিলেন না, তারা পুনরায় নতুন উদ্যমে সরকারি নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সরকারের এই সময়োপযোগী ও কল্যাণকামী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের সর্বস্তরের যুবসমাজ।