পুজোর আগে বড় ধাক্কা নাকি স্বস্তি? অন্নপূর্ণা ভান্ডারের ৩ হাজার টাকা পেতে লাগবে কোন শর্ত?

পুজোর মাসেই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়া নিয়ে নতুন করে কড়াকড়ি শুরু করল প্রশাসন। ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই ভাতার টাকা পেয়ে গিয়েছেন। তবে বাকি যোগ্য প্রাপকদের আবেদন যাচাইয়ের কাজ এখনও চলছে। যারা এখনও এই টাকা পাননি, তাদের পরবর্তী ধাপে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কার অ্যাকাউন্টে ঢুকছে টাকা?
আগের সরকার রাজ্যের মহিলাদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দিত। পরবর্তী সময়ে এই টাকার পরিমাণ বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। তবে এই বর্ধিত সুবিধা পাওয়ার জন্য যোগ্যতার মাপকাঠিতে কিছু নিয়ম রাখা হয়েছে।
বর্ধমানের একটি সভা থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ওই জেলায় ১২ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। যার মধ্যে ১১ লক্ষ ৫৬ হাজারের বেশি আবেদন প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে। ইতিমধ্যেই ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১ জনের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়ে গিয়েছে। বাকি আবেদনগুলির ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করা সত্ত্বেও এখনও টাকা পাননি, তাদের আবেদন খতিয়ে দেখে দ্রুত পরবর্তী কিস্তির টাকা পৌঁছে দেওয়া হবে। পুজো বাজারের আগে এই অর্থ হাতে আসার অপেক্ষায় রয়েছে বহু পরিবার।