পুজোর আগেই কি অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? জেনে নিন অক্টোবর মাসের পেমেন্ট ডেট!

গত ১৭ সেপ্টেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছিল জনপ্রিয় অন্নপূর্ণা যোজনার টাকা। ওই মাসে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর মাস শুরু হতেই উপভোক্তা মহিলাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—পুজোর মাসে ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? উৎসবের মরশুমের আগেই কি অ্যাকাউন্টে টাকা পৌঁছবে, নাকি পুজো কেটে যাওয়ার পর মিলবে সেই আর্থিক সহায়তা? এই বিষয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
অক্টোবরে কবে ঢুকবে টাকা?
সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করেছিল। এদিকে চলতি অক্টোবর মাসের ১৭ তারিখ পড়ছে ষষ্ঠী। ফলে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি এবার পুজোর ঠিক আগেই অ্যাকাউন্টে টাকা চলে আসবে? এই প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা হলেও, প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই টাকা ক্রেডিট হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা অ্যাকাউন্টগুলিতে স্থানান্তরিত হওয়ার কথা। সেই হিসেব ধরলে চলতি মাসের ৪ থেকে ১০ তারিখের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করতে পারে। তবে প্রশাসনিক কাজে সামান্য বিলম্ব হলে তা ১১ থেকে ১৭ তারিখের সপ্তাহের মধ্যেও ঢুকে যেতে পারে। মূলত দুর্গাপুজোর আগেই বকেয়া বা নতুন যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার পক্ষেই ভাবনাচিন্তা চলছে।
টাকা না পেলে কী করবেন?
এখনও অনেক মহিলা নানা কারণে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বা আবেদন সংক্রান্ত জটিলতায় আটকে রয়েছেন। তাঁদের জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন ব্লক, পুরসভা ও কর্পোরেশন এলাকায় বসতে চলেছে ‘সেবা সেতু ক্যাম্প’। এই তিন দিন চলা বিশেষ শিবিরগুলিতে গিয়ে মহিলারা তাঁদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন এবং সমাধানের সুযোগ পাবেন।
ক্যাম্পে যাওয়ার সময় কোন কোন নথি সঙ্গে রাখবেন?
ভোটার কার্ড
আধার কার্ড
এসআইআর (SIR) তালিকা সংক্রান্ত কাগজ
আপডেট করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক
অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন নম্বর বা রসিদ
জরুরি এই নথিগুলি সঙ্গে রাখলে সেবা সেতু ক্যাম্প থেকে খুব সহজেই আপনার সমস্যার সমাধান করে নেওয়া সম্ভব হবে। এখন দেখার দুর্গাপুজোর আগে রাজ্য সরকার ঠিক কোন দিনে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠায়।