পিইটি স্কোর থাকলেই কেল্লাফতে! রাজ্য সরকারি চাকরির নতুন এই সুযোগ হাতছাড়া করবেন না

উত্তরপ্রদেশে সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য এল একটি দুর্দান্ত সুযোগ। উত্তর প্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশন (UPSSSC) অ্যাডভোকেট জেনারেলের অফিসের কম্পিউটার ক্যাডারে মোট ১২টি শূন্যপদে কম্পিউটার অপারেটর এবং অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৭ সেপ্টেম্বর, ২০২৬ থেকে শুরু হতে চলেছে এই পদের অনলাইন আবেদন প্রক্রিয়া।
শূন্যপদ ও ক্যাটাগরিভিত্তিক বিন্যাস: বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২টি পদের মধ্যে ১১টি কম্পিউটার অপারেটর গ্রেড ‘এ’ এবং ১টি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর পদ রয়েছে। ১১টি কম্পিউটার অপারেটর পদের মধ্যে ৫টি জেনারেল, ২টি ওবিসি, ১টি ইডব্লিউএস এবং ৩টি এসসি ক্যাটাগরির জন্য সংরক্ষিত। এছাড়া অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর পদটি সাধারণ ক্যাটাগরির জন্য নির্ধারিত।
আবেদনের মূল শর্ত ও PET স্কোর: এই পদে সরাসরি আবেদন করা সম্ভব নয়। আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ইউপিএসএসএসসি পিইটি ২০২৫ (PET 2025) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং বৈধ স্কোর থাকতে হবে। নরমালাইজড স্কোরের ভিত্তিতে শূন্যপদের ১৫ গুণ পর্যন্ত প্রার্থীকে মূল পরীক্ষার জন্য শর্টলিস্ট করা হবে। তবে কোনো প্রার্থীর স্কোর শূন্য বা নেগেটিভ হলে তিনি আবেদন করতে পারবেন না।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:
কম্পিউটার অপারেটর গ্রেড ‘এ’: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রির পাশাপাশি কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি বাধ্যতামূলক।
বেতন কাঠামো:
কম্পিউটার অপারেটর গ্রেড ‘এ’: লেভেল ৪ অনুযায়ী বেতন স্কেল ২৫,৫০০ থেকে ৮৩,১০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর: লেভেল ২ অনুযায়ী বেতন স্কেল ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা। পাশাপাশি নিয়মানুযায়ী মিলবে অন্যান্য ভাতাও।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
অনলাইন আবেদন শুরু: ৭ সেপ্টেম্বর, ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফি জমা ও সংশোধনের শেষ তারিখ: ৫ অক্টোবর, ২০২৬
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ মাত্র ২৫ টাকা ধার্য করা হয়েছে। উৎসবের মরশুমের আগে সরকারি চাকরির এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে দ্রুত আবেদন সেরে নিন।