পরিবার প্রতি ৩টি করে গ্যাস সিলিন্ডার! বিরাট ঘোষণা সরকারের, কারা পাবেন এই সুবিধা?

রান্নার গ্যাসের লাগাতার দামবৃদ্ধির জেরে বরাবরই চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মধ্যবিত্তের কপালে। তবে এবার সেই চাপ কমাতে বড় ঘোষণা করল রাজ্য সরকার। সাধারণ মানুষের স্বস্তির কথা মাথায় রেখে এবার পরিবারপিছু বছরে তিনটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের নতুন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ দারুণ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। নতুন এই নিয়মের আওতায় সিলিন্ডার কেনার পর সংশ্লিষ্ট গ্রাহকরা সেই তিনটি সিলিন্ডারের দামের সমপরিমাণ টাকা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। মূলত রাজ্যের প্রায় ১ কোটি ২০ লক্ষ পরিবারকে এই বিশেষ সুবিধার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে।
কোন রাজ্যে চালু হচ্ছে এই প্রকল্প? নতুন এই নির্দেশিকা অনুযায়ী, যে সকল পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তাঁরাই এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যেই এই বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী থলপতি বিজয় এই জনমুখী সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছেন। খুব শীঘ্রই এই বিশেষ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।