দ্বিতীয় দফায় পাখির চোখ শহর কলকাতা, ঠনঠনিয়ায় মা কালীর আশীর্বাদ নিয়ে জমকালো রোড শো মোদির

২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বিজেপির মূল লক্ষ্য এখন তিলোত্তমা। রবিবার শহর কলকাতায় এক জমকালো রোড শো-এর মাধ্যমে প্রচারের পারদ তুঙ্গে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে এবং মায়ের আশীর্বাদ নিয়ে নিজের কর্মসূচি শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মন্দির চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

পুজো সেরে হুডখোলা গাড়িতে উঠে রোড শো শুরু করতেই রাস্তার দু’পাশে জনজোয়ার আছড়ে পড়ে। ‘জয় শ্রী রাম’ এবং ‘মোদি মোদি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে উত্তর কলকাতার রাজপথ। রাস্তার দুই ধারের বাড়ির বারান্দা এবং ফুটপাত থেকে মানুষ প্রধানমন্ত্রীকে পুষ্পবৃষ্টি করে অভিনন্দন জানান। রাজনৈতিক মহলের মতে, দ্বিতীয় দফার নির্বাচনে কলকাতার আসনগুলো কবজা করতে প্রধানমন্ত্রী নিজে ময়দানে নামায় বাড়তি অক্সিজেন পাচ্ছে গেরুয়া শিবির। ঠনঠনিয়া থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য মিছিল উত্তর কলকাতার একটি বড় অংশ প্রদক্ষিণ করে, যা কার্যত শক্তিম প্রদর্শনীতে পরিণত হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy