দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল নেপাল, কাঠমান্ডুতে কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর

সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে নেপালের রাজধানী কাঠমান্ডুর সানেপা এলাকায় ক্ষমতাসীন কংগ্রেস দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারের নীতির বিরুদ্ধে ব্যাপক গণ-আন্দোলনে রূপ নিয়েছে।
বিক্ষোভকারীরা সরকারের নীতি, বিশেষ করে দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করছে। সোমবার বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়।
VIDEO | Kathmandu, Nepal: Protesters put the ruling Nepali Congress party’s office on fire.#NepalProtests #KathmanduProtest
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/eeeISoqOTm
— Press Trust of India (@PTI_News) September 9, 2025
পরিস্থিতি সামাল দিতে নেপাল সরকার মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু বিক্ষোভকারীরা শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, বরং সরকারের স্বচ্ছতা, দুর্নীতির তদন্ত এবং রাজনৈতিক সংস্কারের দাবি তুলেছে।