দিল্লি বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু! ‘কেন ভারতে বারবার সনাতন ধর্মকে টার্গেট করা হয়?’ বিস্ফোরক প্রশ্ন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর

দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন বহু মানুষ। এই নৃশংস হামলায় গোটা দেশে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে নিজের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করলেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী।
দিল্লির ঘটনায় হতহতের সংখ্যা বাড়তেই ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী প্রশ্ন তুললেন, “কেন ভারতে বারবার সনাতন ধর্মকে টার্গেট করা হয়?” তাঁর এই বিস্ফোরক মন্তব্য দেশের রাজনৈতিক ও ধর্মীয় মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি দেশের নিরাপত্তা এবং সনাতন ধর্মের প্রতি আক্রমণের বিষয়টিকে সামনে এনেছেন।
এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে ধীরেন্দ্র শাস্ত্রী ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, এই ধরনের ঘটনাগুলি দেশে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে ঘটানো হচ্ছে। তাঁর এই বক্তব্য লাল কেল্লা বিস্ফোরণের পর স্বাভাবিকভাবেই আরও বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনার তদন্তে দিল্লি পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এখন মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।