দিল্লির এই মণ্ডপে থাকবেন প্রধানমন্ত্রী মোদি! দশেরার মহা উদযাপনে আজ কোন চমক দেখবে দেশ?

মঙ্গলবার মহা সমারোহে পালিত হতে চলেছে বিজয়া দশমী বা দশেরা। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের এই পবিত্র উৎসবে এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি ঘিরে জোরালো জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, আগামীকাল দিল্লির আইপি এক্সটেনশনে আয়োজিত বার্ষিক দশেরা উৎসবে সশরীরে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী।

প্রতি বছরের মতো এবারও উৎসবটিকে ঘিরে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন আয়োজকেরা। রামলীলা মঞ্চায়ন, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী রাবণ দহন উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই শেষ মুহূর্তের ব্যবস্থাপনা চূড়ান্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদির সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও বহুগুণ জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

Pratik Saha
  • Pratik Saha