থারের নতুন অবতার বনাম মারুতি জিমনি: অফ-রোডিংয়ের বাজারে কোন ৪x৪ এসইউভিটি আপনার জন্য সেরা?

অফ-রোডিং এবং লাইফস্টাইল এসইউভি সেগমেন্টে মাহিন্দ্রা থার ওজি (Thar OG) এবং মারুতি সুজুকি জিমনি (Jimny) দুটি দারুণ জনপ্রিয় নাম। থার ওজি হল সম্প্রতি লঞ্চ হওয়া আপডেট করা থ্রি-ডোর সংস্করণ, যা পুরানো থারের লেগাসিকে আধুনিক প্রযুক্তি, বেশি শক্তি এবং উন্নত নিরাপত্তার সঙ্গে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এর দাম ১০.৩২ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৮.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। অন্যদিকে, জিমনি হল একটি ৫-ডোরের কমপ্যাক্ট অফ-রোডার, যা দৈনন্দিন ব্যবহারের সুবিধা এবং স্ট্যান্ডার্ড ফোর-হুইল ড্রাইভ (4WD) সিস্টেমের সঙ্গে বাজারে উপলব্ধ। এর দাম ১২.৫৮ লক্ষ থেকে ১৪.৬৭ লক্ষ টাকার মধ্যে।

ডিজাইন ও ডায়মেনশনের দিক থেকে থার ওজির লুক অত্যন্ত মस्कুলার ও বক্সি। নতুন গ্রিল, সি-শেপড এলইডি ডিআরএল, আপডেট করা বাম্পার এবং টপ ভ্যারিয়েন্টে ১৯ ইঞ্চি অ্যালয় হুইল একে দারুণ স্টাইলিশ করে তুলেছে। এর দৈর্ঘ্য প্রায় ৩৯৯৫ মিমি, প্রস্থ ১৮৭০ মিমি এবং উচ্চতা ১৮৫৫ মিমি। অন্যদিকে, জিমনি দেখতে কিছুটা ছোট ও ক্লাসিক। এর দৈর্ঘ্য প্রায় ৩৯৮৫ মিমি হলেও প্রস্থ ১৬৪৫ মিমি এবং উচ্চতা ১৭২০ মিমি। তবে জিমনি-র হুইলবেস বেশি (২৫৯০ মিমি) হওয়ায় পিছনের সিটে ভালো লেগস্পেস পাওয়া যায়। থারের চওড়া বডি রোডে একচ্ছত্র আধিপত্য দেখায়, আর জিমনি শহরের ট্রাফিকে বা সরু রাস্তায় অনেক বেশি সাবলীল।

কেবিন ও কমফর্টের কথা বলতে গেলে, থার ওজিতে ট্রাফল ব্রাউন লেদার আপহোলস্ট্রি, রিয়ার এসি ভেন্টস এবং ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে। এর কেবিন বেশ স্পেসিয়াস ও ফিচার-প্যাকড। অন্যদিকে, জিমনি-র কেবিন ব্ল্যাক থিম ও ফাংশনাল ডিজাইনের। এতে ৯ ইঞ্চি স্ক্রিন, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো/অ্যাপল কারপ্লে এবং অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল রয়েছে। ৫টি দরজা থাকায় এর পিছনের সিটে যাতায়াত করা খুবই সহজ। সেফটির দিক থেকে দুটি গাড়িতেই ৬টি এয়ারব্যাগের পাশাপাশি ইএসপি, হিল হোল্ড এবং হিল ডিসেন্ট কন্ট্রোল রয়েছে। তবে থার ওজিতে ওয়্যারলেস চার্জার, রিয়ার ক্যামেরা, ফ্রন্ট পার্কিং সেন্সর এবং অল-ডিস্ক ব্রেকের মতো প্রিমিয়াম ফিচার মিল, যেখানে জিমনি বেস ভ্যারিয়েন্ট থেকেই দুর্দান্ত সেফটি প্যাকেজ অফার করে।

ইঞ্জিন ও পারফরম্যান্সের ক্ষেত্রে থার ওজি তিনটি শক্তিশালী অপশনে আসে— ১.৫ লিটার ডিজেল (১১৯ হিপি, ৩০০ এনএম), ২.২ লিটার ডিজেল (১৫২ হিপি, ৩৩০ এনএম) এবং ২.০ লিটার টার্বো পেট্রোল (১৬২ হিপি, ৩৩০ এনএম)। এটি ম্যানুয়াল ও অটোমেটিক এবং RWD ও 4WD উভয় অপশনেই কেনা যায়। অন্যদিকে, জিমনি শুধুমাত্র ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনের (১০৫ হিপি, ১৩৪ এনএম) সঙ্গে ৫-স্পিড ম্যানুয়াল বা ৪-স্পিড অটো এবং স্ট্যান্ডার্ড 4WD (AllGrip Pro) সিস্টেমে আসে। সার্বিকভাবে, থার ওজি যেখানে পাওয়ার ও রোড প্রেজেন্সে অনবদ্য, সেখানে জিমনি তার ব্যবহারিক দিক ও ফুড এফিশিয়েন্সির জন্য দারুণ চয়েস।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty