তরুণীকে দেখেই উত্তেজিত..! চলন্ত গাড়িতেই হস্তমৈথুন, গ্রেফতার ক্যাব চালক

দিল্লিতে চলন্ত গাড়িতে এক তরুণীর সামনে হস্তমৈথুনের অভিযোগে এক ক্যাব চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির মৌরিস নগরে। পুলিশ জানিয়েছে, ৪৮ বছর বয়সী অভিযুক্তের নাম লোম শঙ্কর।
আম্বেদকর ইউনিভার্সিটির এক স্নাতকোত্তর ছাত্রী অভিযোগ করেছেন যে, তিনি হস্টেলের সামনে থেকে একটি ক্যাব বুক করেছিলেন। ক্যাব চালক তাকে প্রথমে সামনের সিটে বসার জন্য অনুরোধ করে, কিন্তু ছাত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর ক্যাব চালক তাকে দেখে কুমন্তব্য করতে শুরু করে এবং একাধিকবার তাকে স্পর্শ করার চেষ্টা করে। এরপর মাঝ রাস্তায় চলন্ত গাড়িতেই সে হস্তমৈথুন করতে শুরু করে।
তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ক্যাব চালককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তার গাড়িটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে গত মাসে গুরুগ্রামে ঠিক একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। এক মডেল অভিযোগ করেন যে, বাসস্ট্যান্ডে তার সামনেই এক যুবক অশ্লীল অঙ্গভঙ্গি এবং হস্তমৈথুন শুরু করে। সেই মডেল আরও জানান যে, তিনি পুলিশে অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার হন, কারণ পুলিশ অনলাইনে অভিযোগ নিতে অস্বীকার করে এবং তাকে থানায় এসে অভিযোগ দায়ের করতে বলে।