ডিম-সয়াবিন উধাও! খুদে পড়ুয়াদের আবদারে মিড ডে মিলের মেনু বদলে যা ঘটল, জানলে অবাক হবেন

ডিম আর সয়াবিনের একঘেয়ে মেনু পেছনে ফেলে মিড ডে মিলের থালায় উঠল ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি। খুদে পড়ুয়াদের দীর্ঘদিনের আবদার রাখতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাইমারি স্কুল। পিএম পোষণ (PM POSHAN) প্রকল্পের আওতায় এই বিশেষ দিনে স্কুলের ১৮৪ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় সুস্বাদু চিকেন বিরিয়ানি।

স্কুলের প্রধান শিক্ষক জয় বসাক জানান, পড়ুয়ারা মাঝে মাঝেই আবদার করে বলত, “স্যার, একদিন বিরিয়ানি খাব।” ছোট এই শিশুদের মুখে হাসি ফোটাতেই স্কুল কর্তৃপক্ষের এই বিশেষ উদ্যোগ। হঠাৎ মিড ডে মিলে প্রিয় খাবার সামনে পেয়ে খুদেদের উচ্ছ্বাস ও আনন্দের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে নজর কেড়েছে সকলের। সাধারণ সরকারি স্কুলের এমন অভিনব আয়োজন এখন খবরের শিরোনামে।