জল্পনায় জল! এনসিপি কি এক হচ্ছে? অজিত পাওয়ার প্রসঙ্গে বড় মন্তব্য সুপ্রিয়া স্থূলের

মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে গত বেশ কিছুদিন ধরে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) -এর শরদ পাওয়ার এবং অজিত পাওয়ার উভয় পক্ষের মধ্যে বিলীন হওয়া বা জোট বাঁধা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সাম্প্রতিক সময়ে শরদ পাওয়ারের সঙ্গে অজিতপন্থী একাধিক নেতার সাক্ষাৎ এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছিল। তবে এবার সমস্ত গুঞ্জনে জল ঢেলে দিলেন শরদ-কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, দুই এনসিপি শিবিরের একত্রীকরণের কোনো সম্ভাবনাই নেই।

সুপ্রিয়া সুলে সংবাদমাধ্যমের সামনে পরিষ্কার করেন যে, তাঁর ভাই অজিত পাওয়ার যতদিন জীবিত ছিলেন, ততদিন দুই দলের একত্রীকরণ নিয়ে আলোচনা চললেও তাঁর প্রয়াণের পর সেই কথাবার্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তিনি আবেগময় কণ্ঠে বলেন, যেদিন তাঁর ভাই মারা গেছেন, ঠিক সেদিনই এই বিলীন হওয়ার বিষয়ের ওপর তিনি নিজের মনে চিরতরে ইতি টেনে দিয়েছেন। তিনি আরও জানান যে, এই বিষয়টি তাঁর কাছে কোনো রাজনৈতিক আলোচনার বিষয় নয়, বরং এটি একান্তভাবেই আবেগের বিষয়। তাঁদের ভবিষ্যতের সমস্ত পরিকল্পনা এবং ভাবনা ভাইয়ের সাথেই শেষ হয়ে গেছে। এ বিষয়ে তাঁদের দলের পক্ষ থেকে নতুন করে কোনো মন্তব্য করা হয়নি এবং ভবিষ্যতেও করা হবে না।

এদিকে এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই মুখ খুলেছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউতও। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি মন্তব্য করেছেন যে, শরদ পাওয়ারের দলে হয়তো এমন কিছু ব্যক্তি থাকতে পারেন যারা মন্ত্রী পদ পাওয়ার জন্য অত্যন্ত উদগ্রীব, তবে এর জন্য শরদ পাওয়ারের জীবনভর লালিত নীতি ও আদর্শকে জলাঞ্জলি দেওয়া একেবারেই অনুচিত।