বিদেশে ডাক্তার, নোয়াডায় কোটি টাকার ফ্ল্যাট! ঘুণাক্ষরেও টের পাননি প্রতারণার ফাঁদ

উজবেকিস্তানে কর্মরত প্রবাসী ভারতীয় ডাক্তার জয়বীর সিংকে ২.৬৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে তোলপাড়। ব্যবসায়ী রমেশ ও তাঁর স্ত্রী গীতা প্রতীক এডিফিস সোসাইটির দুটি ফ্ল্যাট দেওয়ার নাম করে এই জালিয়াতি করেন। ডাক্তারবাবুর নামে নেমপ্লেট লাগিয়ে ও ঘটা করে গৃহপ্রবেশ করিয়েও ফ্ল্যাটগুলি স্ত্রীর নামে নথিভুক্ত করেন অভিযুক্ত। পাশাপাশি ১.১৮ লাখ ডলার ঋণ না দেওয়ায় তাশখন্দ আদালতেও জয়ী হয়েছেন ডাক্তার। আদালতের নির্দেশে সেক্টর-৩৯ থানায় মামলা রুজু হয়েছে।