চোখের পলকে সব শেষ! ট্রেলার বিমান ভেঙে মর্মান্তিক মৃত্যু পাইলটের, কানপুরের ভয়াবহ দৃশ্য

বৃহস্পতিবার সকালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল উত্তরপ্রদেশের কানপুর। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সকালে প্রাতঃকালীন প্রশিক্ষণের সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে একটি বেসরকারি সংস্থার ট্রেনিং এয়ারক্র্যাফ্ট। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই এয়ারক্র্যাফ্টের পাইলটের মৃত্যু হয়েছে। পাশাপাশি, গুরুতর আহত হয়েছেন অপর এক পাইলট। তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। খবর পাওয়ার পরেই স্থানীয় প্রশাসন ও পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বিমানবন্দর ও সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার পক্ষ থেকেও পুরো ঘটনাটির ওপর নজর রাখা হচ্ছে। ট্রেনিং চলাকালীন এই আকস্মিক বিপর্যয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।