চরবৃত্তির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি! তৃণমূল নেতার ভাইয়ের নাম জড়াতেই চাঞ্চল্য ইসলামপুরে
August 21, 2026

উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা চত্বরে এই মুহূর্তে চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। পাকিস্তান সংযোগ ও দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাক চর সন্দেহে এবার তৃণমূল নেতা জাকির হোসেনের ভাই ফজলে রাব্বিকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ (STF)। এর আগে সফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে পাক চর সন্দেহে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার সূত্র ধরে এবং ধৃতকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্তকারী দল এই অভিযানে নামে এবং ফজল রাব্বিকে পাকড়াও করে। বর্তমানে ইসলামপুর থানায় রেখে ধৃতকে লাগাতার জেরা করছেন এসটিএফের শীর্ষ আধিকারিকরা।