খাবার নষ্টের ক্ষোভ থেকে ধুন্ধুমার কাণ্ড! জিতু-সৃজলার বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী

‘বিগ বস’-এর ঘরে এখন চলছে উত্তেজনার পারদ চড়ার পালা। এই সপ্তাহে ঘরে ছিল অত্যন্ত আবেগপ্রবণ ‘ফ্যামিলি উইক’। পরিবারের প্রিয়জনদের সঙ্গে দেখা করার পর প্রতিযোগীরা যেমন নতুন উদ্যম পেয়েছেন, তেমনই বাইরের নানা খবরও পৌঁছে গিয়েছে ঘরের অন্দরে। আর সেই খবরই এবার বিগ বসের ঘরে এনে ফেলল এক বিরাট ভূকম্প! মাটনে মিষ্টির রস মেশানোর মতো চাঞ্চল্যকর ঘটনা ফাঁস হতেই শুক্রবার সকাল থেকেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল হাউসের অন্দরে।
কী সেই মাটন কাণ্ড?
সম্প্রতি একটি টাস্ক জিতে লাক্সারি বাজেটে মাটন পেয়েছিলেন প্রতিযোগীরা। আড়াই-তিন মাস পর পছন্দের এই খাবার পেয়ে প্রত্যেকেই দারুণ খুশি ছিলেন। কিন্তু দর্শকদের চোখ এড়ালেও, সেই মাটনের স্বাদ নষ্ট করতে তাতে মিষ্টির রস মিশিয়ে দেন জিতু এবং তাঁর সঙ্গে হাত মেলান সৃজলা। বাড়ির প্রতিযোগীরা সেই সময় বিষয়টি ধরতে না পারলেও, ফ্যামিলি উইকে এসে তনুশ্রীর ১৬ বছরের কন্যা মায়ের কাছে সেই গোপন কথা ফাঁস করে দেন।
আর শুক্রবার সকালেই সেই বোমা ফাটান তনুশ্রী। গার্ডেন এরিয়াতে আড্ডার ছলে তনুশ্রী সরাসরি জিতুকে প্রশ্ন করেন, তিনি কি কখনও কারও খাবার নষ্ট করেছেন? জিতু প্রথমে অস্বীকার করলেও, চাপের মুখে স্বীকার করতে বাধ্য হন যে তিনি মাটনে মিষ্টির রস ঢেলেছিলেন। তাঁর সাফাই ছিল, তিনি জানতেন তনুশ্রী বিষয়টি সামলে নেবেন। এই নিয়েই শুরু হয় তীব্র বচসা, আর তাতে জড়িয়ে পড়েন সৃজলাও।
মনামী-সোনামণি-রণিতাদের তোপের মুখে জিতু-সৃজলা
তনুশ্রীর সঙ্গে এই ঝগড়ায় একে একে যোগ দেন মনামী, সোনামণি ও রণিতারা। সকলের একটাই কথা—খাবারের সঙ্গে এমন অনৈতিক খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদিও জিতু ও সৃজলা নিজেদের ভুল ঢাকতে নানা যুক্তি দিতে থাকেন, কিন্তু সৌরভ সহ বাকি সদস্যরা জিতুর এই মানসিকতার তীব্র সমালোচনা করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, সৃজলার সামনেই অন্য প্রতিযোগীদের পরিবারকে নিয়ে জিতুকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। সবমিলিয়ে শুক্রবারের বিগ বস হাউস ছিল পুরোপুরি উত্তপ্ত।
রাজবীরের বিছানায় জল ঢালার ঘটনা ও নতুন ক্যাপ্টেন
খাবার নিয়ে এই উত্তেজনার পাশাপাশি, ক্যাপ্টেনসি টাস্ক নিয়েও কম নাটক হয়নি ঘরে। ফুলের বোকে বানানোর টাস্কে রাজবীর বেশি ফুল নিয়ে নেওয়ায় নিরঞ্জনের ভাগে কম ফুল পড়ে। আর এতেই চমে গিয়ে নিরঞ্জন প্রতিশোধ হিসেবে রাজবীরের বিছানায় জল ঢেলে দেন। পরে রাজবীর এসে নিজের ভেজা বিছানা দেখতে পেলে জলঘোলা শুরু হয়। তনুশ্রী নিরঞ্জনের দিকে আঙুল তুললেও প্রথমে তিনি তা অস্বীকার করেন। তবে শেষ পর্যন্ত নিরঞ্জন নিজের ভুল স্বীকার করে রাজবীরের কাছে ক্ষমা চেয়ে নেন। অন্যদিকে, तमाम ঝামেলার মাঝেই ক্যাপ্টেনসি টাস্কে জয়ী হয়ে বেজায় খুশি রাজবীর।