”কেরল শিগগিরই মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে!’ সতর্ক করলেন নেতা তোলপাড় রাজনীতি

কেরলের প্রভাবশালী হিন্দু এঝাভা নেতা ভেল্লাপল্লি নেতেশন সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছেন। তিনি বলেছেন, “কেরল খুব শিগগিরই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে পরিণত হতে পারে। হিন্দু নারীরা সন্তান জন্ম দেওয়া কমিয়ে দিলে তা বিপজ্জনক।”

কোট্টায়মে এক সভায় নেতেশন হিন্দুদের আরও বেশি সন্তান নিতে এবং রাজনৈতিক ক্ষমতা দখলের আহ্বান জানান। তিনি এলডিএফ ও ইউডিএফ উভয় জোটের বিরুদ্ধেই মুসলিম পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।

নেতেশন কটাক্ষ করে বলেছেন, “এই দেশ এখন আর সেক্যুলার নেই।” তিনি অসন্তোষ প্রকাশ করেন যে, ভিএস অচ্যুতানন্দন-এর ২০৪০ সালের পূর্বাভাস অপেক্ষা করার আগেই কেরল মুসলিম সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে। তার দাবি, আসন পুনর্বিন্যাসে আলাপ্পুঝায় হিন্দু জনসংখ্যা হ্রাসে দুটি আসন কমেছে, আর মলপ্পুরমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে চারটি আসন বেড়েছে।

এর আগে এপ্রিল মাসেও তিনি মলপ্পুরমকে ‘আলাদা দেশ’ বলে বিতর্কের সৃষ্টি করেছিলেন। তাঁর এই বক্তব্য সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টা বলে সমালোচিত হচ্ছে।