“কাউকে ছাড়ছে না CBI!”-চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বিস্ফোরক চার্জশিট, নাম জড়াল কাদের?

 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব (PA) চন্দ্রনাথ রথ হত্যা মামলায় অবশেষে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। চাঞ্চল্যকর এই মামলায় মোট ১১ জনের নাম রাখা হয়েছে চার্জশিটে। গোয়েন্দাদের দাবি, উত্তরপ্রদেশ থেকে ভাড়াটে খুনি এনে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।

চার্জশিটে চাঞ্চল্যকর নাম ও ষড়যন্ত্রের তথ্য

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে সাগর সোনকর ও সাহেন সোনকর নামে দুই বিজেপি কর্মীর। ২০২০ সালে এরা দলটিতে যোগ দিয়েছিলেন। তদন্তকারীদের অভিযোগ, এই দুই ভাই-ই উত্তরপ্রদেশের কুখ্যাত ভাড়াটে খুনিদের সঙ্গে যোগাযোগ করেন এবং চন্দ্রনাথবাবুকে খুনের সুপারি দিয়েছিলেন। খুনিদের সমস্ত অর্থ লেনদেনও এই দুই ভাইয়ের মাধ্যমেই হয়েছিল বলে অভিযোগ।

তদন্তে আরও উঠে এসেছে যে, ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকেই চন্দ্রনাথ রথকে সরানোর পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। হত্যার দিনক্ষণ একাধিকবার ঠিক হলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক দুদিনের মাথা অর্থাৎ গত ৬ মে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথকে।

গ্রেফতার ও তল্লাশি অভিযান

এই মামলায় এখনও পর্যন্ত মোট ৬ জন শ্যুটারকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতরা হলো—

  • মনু সিং

  • রাজ সিং

  • গোলু সিং

  • মায়াঙ্ক রাজ মিশ্রা

  • ভিকি মৌর্য

  • নবীন কুমার সিং

এছাড়াও, খুনের বরাত নেওয়া ৩ জন মধ্যস্থতাকারী (মিডলম্যান)—বিনয় রায়, সঞ্জয় রায় এবং বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। তবে এই মুহূর্তে আরও একজন অভিযুক্ত পলাতক রয়েছে, যার খোঁজে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী।

রাজনৈতিক অভিসন্ধি কী?

সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য সামনে এলেও, ঠিক কী কারণে এই খুন এবং এর নেপথ্যে সুদূরপ্রসারী কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কি না, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে গোটা ঘটনার নেপথ্যে অন্য কোনও রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে কি না, তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।