কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণার পর অবশেষে গ্রেফতার ২ পলাতক

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন (২ মে) কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল সিবিআই (CBI)। দীর্ঘ দিন ধরে পলাতক থাকার পর অবশেষে অমিত দাস ও টুম্পা দাস নামে দুই অভিযুক্তকে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মী খুনের পর থেকেই এই দুজন পলাতক ছিলেন। তাদের ধরিয়ে দেওয়ার জন্য সিবিআইয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
ডিজিটাল এভিডেন্সের ভিত্তিতে গ্রেফতার
অভিজিৎ সরকার ছিলেন বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য। সিবিআইয়ের দাবি, খুনের তদন্তে ডিজিটাল এভিডেন্স খতিয়ে দেখা গেছে যে, খুনের সময় ঘটনাস্থলে এই দুই অভিযুক্ত উপস্থিত ছিলেন।
আজ, শুক্রবার ধৃত অমিত দাস ও টুম্পা দাসকে সিবিআই স্পেশাল কোর্টে তোলা হবে। এই গ্রেফতারের ফলে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে।