ওলটপালট পদ্মশিবিরে! তিন কেন্দ্রে প্রার্থী বদল করে চমক দিল বিজেপি

২০২৬ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে মরিয়া বিজেপি প্রকাশ করল তাদের প্রার্থীদের পঞ্চম তালিকা। এই তালিকায় রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী বদল করে বড় চমক দিয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে দমদম কেন্দ্রটিকে নিয়ে। উত্তর কলকাতার এই হাই-প্রোফাইল কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সৌরভ শিকদারকে।
সৌরভ শিকদার হলেন বিজেপির প্রয়াত প্রবীণ নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের ভাইপো। রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার বহন করা সৌরভকে ময়দানে নামিয়ে বিজেপি নেতৃত্ব পুরনো কর্মীদের আবেগকে উসকে দিতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ টালবাহানার পর প্রার্থী বদলের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটের সমীকরণ কতটা বদলে দেয়, সেটাই এখন দেখার। পঞ্চম তালিকার এই রদবদল স্পষ্ট করে দিচ্ছে যে, জয়ের লক্ষ্যে কোনো রকম আপস করতে নারাজ জেপি নাড্ডা-অমিত শাহরা।