একসঙ্গে পুজো দেবেন স্বামী-স্ত্রী! করওয়া চৌথে কী এমন বিরাট উপহার দিলেন মুখ্যমন্ত্রী?

পবিত্র করওয়া চৌথ উপলক্ষ্যে রাজ্যবাসীর জন্য এক অভিনব ও যুগান্তকারী ঘোষণা করল হিমাচলপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, এ বছর থেকে করওয়া চৌথের দিন শুধু নারী কর্মীরাই নন, পুরুষ কর্মীরাও পূর্ণ ছুটি পাবেন। আগামী ২৯ অক্টোবর এই উৎসব উপলক্ষে সমগ্র হিমাচলপ্রদেশের সমস্ত সরকারি ও বেসরকারি দপ্তর, স্কুল ও কলেজ সম্পূর্ণ বন্ধ থাকবে।

প্রথা অনুযায়ী মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনায় এই ব্রত পালন করলেও, পুরুষদের এই ছুটির ফলে দম্পতিরা সারাদিন একসঙ্গে থেকে উৎসব উদযাপনের সুযোগ পাবেন। এর আগে রক্ষা বন্ধনেও পুরুষদের ছুটি দিয়েছিল সুকু সরকার। রাজ্য সরকারের এই জনকল্যাণমুখী সিদ্ধান্তের ফলে সরকারি ও বেসরকারি মহলের কর্মচারী এবং সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া বইছে।