আর নতুন ল্যাপটপ কেনার দরকার নেই! জিওর এই ধামাকা সার্ভিসে পুরানো কম্পিউটারেই মিলবে ১৬ জিবি র্যাম ও ১ টিবি স্টোরেজ!

প্রযুক্তির দুনিয়ায় ফের এক বিরাট বিপ্লব নিয়ে এল রিলায়েন্স জিও। এতদিন জিও-র ক্লাউড পিসি বা ‘জিওপিসি’ (JioPC) পরিষেবাটি কেবল জিওহোম ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্যই সীমাবদ্ধ ছিল। কিন্তু সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এবার রিলায়েন্স জিও এই যুগান্তকারী পরিষেবাটি সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, এই সুবিধা পাওয়ার জন্য আলাদা করে কোনো জিও সিম কিংবা জিও ব্রডব্যান্ড কানেকশনেরও কোনো প্রয়োজন নেই। অর্থাৎ, আপনার বাড়িতে যে কোনো কোম্পানির ইন্টারনেট বা ব্রডব্যান্ড কানেকশন থাকলেই আপনি অত্যন্ত সহজে এই আধুনিক পরিষেবাটি উপভোগ করতে পারবেন।
নতুন কোনো কড়া হাড়্ডওয়্যার বা দামি কম্পিউটার না কিনেই ক্লাউডের মাধ্যমে কম্পিউটিং ক্ষমতা বহুগুণ বাড়িয়ে নেওয়ার এক দুর্দান্ত সমাধান হলো এই ‘জিওপিসি’। আপনার তিন বা চার বছরের পুরোনো কম্পিউটারটি যদি কাজের সময় স্লো হয়ে যায় কিংবা তার ইন্টারনাল স্টোরেজ শেষ হয়ে যায়, তবে নতুন ল্যাপটপ কেনার অতিরিক্ত খরচ না করে জিওপিসির মাধ্যমেই আধুনিক কম্পিউটিংয়ের স্পিড ও অভিজ্ঞতা পাওয়া সম্ভব। জিও-র এই সাশ্রয়ুল ও পকেট-ফ্রেন্ডলি বিকল্পটি সাধারণ মধ্যবিত্ত ও ছাত্রছাত্রীদের জন্য এক আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে। বিশেষ করে বর্তমান দিনে শিক্ষা, চাকরি বা ব্যবসায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর (AI) ব্যবহার যেভাবে হু হু করে বাড়ছে, তাতে এআই চালিত ভারী সফটওয়্যার রান করাতে শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হয়। কিন্তু জিওপিসির বেশিরভাগ প্রসেসিং ক্লাউড সার্ভারে হওয়ায়, কম ক্ষমতার পুরোনো বা ৮ বছরের পুরোনো কম্পিউটারও নিমেষে যেকোনো আধুনিক এআই অ্যাপ্লিকেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে।
এই পরিষেবা চালু করার পদ্ধতিও অত্যন্ত সহজ এবং ঝঞ্ঝাটহীন। এর জন্য কোনো কঠিন টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন হয় না। সাবস্ক্রিপশন নেওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই পরিষেবাটি সফলভাবে অ্যাক্টিভেট করা যায়। ফলে নতুন কম্পিউটার কেনার ঝামেলা, নতুন যন্ত্রাংশ লাগানোর খরচ এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সফার করার চিরন্তন মাথাব্যথা থেকে মুক্তি মিলছে। সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে জিওপিসি মূলত দুটি আলাদা ক্যাটাগরিতে বিভিন্ন প্ল্যান অফার করছে— সাধারণ জিওপিসি এবং প্রিমিয়াম জিওপিসি আলট্রা। সাধারণ জিওপিসি প্ল্যানে ৮জিবি র্যাম ও ৫০০জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যায়, যেখানে আলট্রা প্ল্যানে মিলছে ১৬জিবি র্যাম এবং ১টিবি বিশাল স্টোরেজ স্পেস। দামের দিক থেকেও এটি অত্যন্ত সাশ্রয়ী; ২ মাসের জন্য সাধারণ প্ল্যানের খরচ ১০০০ টাকা এবং আলট্রার খরচ ১২০০ টাকা। এছাড়া এক বছরের বার্ষিক প্ল্যানে জিওপিসির দাম পড়বে ২০০০ টাকা এবং আলট্রার দাম ২৫০০ টাকা। ক্লাউড-ভিত্তিক এই অত্যাধুনিক পরিষেবাটি নিরবিচ্ছিন্নভাবে উপভোগ করার জন্য গ্রাহকদের কেবল একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে।