আমেরিকায় ভারতীয় তরুণীর রহস্যমৃত্যু, ৩ লক্ষ টাকা হাতিয়ে উধাও অর্জুন, যেভাবে জালে পড়ল অভিযুক্ত

আমেরিকার মেরিল্যান্ডে কর্মরত ২৭ বছর বয়সি ভারতীয় ডেটা অ্যানালিস্ট নিকিতা গোদিশালার রহস্যমৃত্যুর তদন্তে উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগের তির নিকিতার প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মার দিকে। মার্কিন পুলিশের চোখে ধুলো দিয়ে ভারতে পালিয়ে এলেও শেষরক্ষা হল না; সোমবার তামিলনাড়ু সীমান্ত থেকে ইন্টারপোলের সাহায্যে তাকে গ্রেফতার করা হয়েছে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ ও টাকা নিয়ে টানাপোড়েন নিকিতার বোন সরস্বতীর অভিযোগ, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই অর্জুন নানা বাহানায় টাকা চাইছিল। ২৭ ডিসেম্বর সে নিকিতার অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে তিন হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৩.১৬ লক্ষ টাকা) বেআইনিভাবে তুলে নেয়। এমনকি নিকিতার অনুরোধে সরস্বতী নিজেও অর্জুনকে সাড়ে চার হাজার ডলার পাঠিয়েছিলেন, যার মধ্যে এক হাজার ডলার সে আর ফেরত দেয়নি।
পলায়ন ও গ্রেফতারি ২ জানুয়ারি নিকিতা নিখোঁজ হওয়ার পর অর্জুন পুলিশকে জানিয়েছিলেন যে তিনি শেষবার তাঁকে নিউ ইয়ার্স ইভ-এ দেখেছেন। কিন্তু এফআইআর দায়ের হওয়ার পরপরই অত্যন্ত দ্রুততার সাথে অর্জুন ভারতে পালিয়ে আসেন। তাঁর এই অস্বাভাবিক আচরণই তদন্তকারীদের সন্দেহের তালিকায় তাঁকে শীর্ষে নিয়ে আসে। মার্কিন ফেডারেল সংস্থাগুলির তথ্যের ভিত্তিতে ভারতীয় কর্তৃপক্ষ তামিলনাড়ুতে হানা দিয়ে তাকে পাকড়াও করে।
মেধাবী নিকিতা ভবিষ্যতে অনেক স্বপ্ন দেখতেন। কিন্তু টাকার লোভ আর প্রাক্তন প্রেমিকের নৃশংসতায় বিদেশের মাটিতেই অকালে ঝরে গেল একটি প্রাণ।