আজ মেগা বৃহস্পতিবার! মমতার গড়ে শাহ-শুভেন্দুর হুঙ্কার, নন্দীগ্রামে রচনার ম্যাজিক নিয়ে নামছে তৃণমূল

ভোটের পারদ তুঙ্গে! আজ লক্ষ্মীবারেই রাজ্য় রাজনীতিতে একগুচ্ছ হেভিওয়েট কর্মসূচি। ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে আজ মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী। আর সেই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে কলকাতায় উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথমবার কোনও প্রার্থীর মনোনয়নে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকছেন।

ভবানীপুর ছাড়াও রাসবিহারী ও বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থীরাও আজ শাহের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেবেন। হাজরা রোড ধরে গোপালনগর মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য মিছিলে শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত ও শতরূপা ভট্টাচার্যকে নিয়ে হাঁটবেন অমিত শাহ। কার্যত মমতা-অভিষেকের খাসতালুক দিয়েই এগোবে বিজেপির এই হাইভোল্টেজ মিছিল।

অন্যদিকে, পাল্টা চালে শুভেন্দুর গড় কাঁথিতে আজ সাংগঠনিক বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথি লোকসভা আসনে পরাজয়ের পর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে রামনগরে রণকৌশল ঠিক করবেন তিনি। পাশাপাশি, আজ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করও মনোনয়ন জমা দেবেন। তাঁর সঙ্গী হবেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আড়ম্বর নয়, বরং ‘দিদি নম্বর ১’-কে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগেই আজ গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy